১৫০ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের বোলার জাস্টিন গ্রিভস (Justin Greaves)। ত্রিনিদাদে ব্রায়ান লারার নামাঙ্কিত স্টেডিয়ামে  পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে  বল হাতে অনন্য রেকর্ড গড়লেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ৩১১ রানে। জবাবে ব্যাট করতে নেমে  গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত নাস্তানাবুদ পাকিস্তারের ব্যাটাররা। প্রথম দিকে বোলিংয়ের ছন্দ পাচ্ছিলেন না। কিন্ত  ইনিংসের ৬৮, ৭০ ও ৭২তম ওভারে বল করতে এসে প্রতি ওভারেই একটি করে উইকেট নেন গ্রিভস। একে একে ড্রেসিংরুমের পথ ধরান আলি উসমান, মহম্মদ রিজওয়ান ও মহম্মদ আব্বাসকে। অর্থাৎ নিজের টানা পাঁচ ওভারে কোনও রান না দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন গ্রিভস।   ১১ ওভারে ৬টি মেডেন-সহ ২৭ রান দিয়ে ৫টি উইকেট ছিনিয়ে নেন তিনি। যা তাঁর আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের প্রথম পাঁচ উইকেটের মাইলফলকও বটে!

পর পর পাঁচ ওভার মেডেন এর আগে কোনও বোলার করতে পারেননি। এর আগে পরপর চার ওভার মেডেন করার রেকর্ড ছিল ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডের।  ২০১৬ সালের জানুয়ারি মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর চারটি উইকেটে মেডেন ওভারের রেকর্ড গড়েছিলেন ব্রড। আট বছর পর ব্রডের । ইংল্যান্ডে পেসারের সেই নজির টপকে টেস্টে  নয়া  ইতিহাস লিখলেন ওয়েস্ট ইন্ডিজের গ্রিভস।

রেকর্ড গড়ার পর গ্রিভস বলেছেন, 'আমি যখন বল করতে এলাম, অধিনায়ক রোস্টন চেস শুধু বলেছিলেন,নিজের শৃঙ্খলায় অবিচল থাকো এবং সঠিক জায়গায় বল করে দলের জন্য কয়েকটা উইকেট তোলার চেষ্টা করো।"