বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে 'বিরাট' উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে বসার জন্য কতটা যোগ্য হয়ে উঠছেন তিনি। খেলাতে হার-জিত অবশ্যই থাকবে। কিন্তু সেই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একজন প্লেয়ারের অন্যজনের ভালো ইনিংসকে সম্মান জানানো ক্রিকেটের স্বধর্ম, যা অক্ষরে অক্ষরে পালন করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুক্রবার আইপিএলে (IPL) গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RR vs RCB) ম্যাচে কিশোর বৈভবের (Vaibhav Sooryavanshi) কাছে ম্লান কোহলি। তবে পরাজিত হলেও প্রতিপক্ষের প্রশংসা করতে দ্বিধা করেননি তিনি। শুধু যে সূর্যবংশীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাই নয়, সঙ্গে দিয়েছেন বিশেষ উপহারও।
Sponsored

টি-টোয়েন্টি ব্যাটিং স্টাইলে গোটা বিশ্ব যে বিস্ময় প্রতিভার পারফরম্যান্সে মুগ্ধ তিনি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও নিজের চিরাচরিত মেজাজ বজায় রাখলেন।২৬ বলে ৭৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে জেনারেশন ‘বোল্ডে’র সেরা প্রতিভা শুধু ম্যাচ নয় জিতলেন সকলের মন। তাইতো খেলা শেষে মিলল বিরাট অভিবাদন। কোহলি নিজে ১৬ বলে ৩২ রান করেছেন যা এই ফরম্যাটে খুব একটা খারাপ স্কোর নয়। কিন্তু সূর্যবংশী যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে অভিভূত বিরাট (Virat Kohli) খেলা শেষ হতেই আগামী প্রজন্মের মহাতারকাকে উপহার দিতে বিন্দুমাত্র সময় নেননি। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের তরফে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে দেখা গেল বৈভবের টুপিতে কোহলির সই। সঙ্গে শুভেচ্ছা বার্তা, “ভালো খেলেছ বৈভব।”
ক্রিকেট 'কিং'-এর কাছ থেকে এই উপহার পেয়ে বেজায় খুশি বৈভব। ২২ গজের বিস্ময় বালকের প্রতিভাকে সম্মান জানিয়েছেন অন্যান্য ক্রিকেটাররাও।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
19h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
3d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
3d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
