মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয় দলের ক্লাব (Mohun Bagan Club) সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে একথা নিজেই জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বলে দাবি কুণালের।
Sponsored

সবুজ-মেরুন শিবিরের সঙ্গে কুণালের যোগ বহু পুরনো। সেখানে দুদফায় কাজ করার সুযোগ পেয়ে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্তের (Debasish Dutta) কাছে চিঠি দিয়ে নিজের ইস্তফার কথা জানিয়েছেন। বাংলা তথা দেশের ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কের স্মৃতিচারণা করে কুণাল লিখেছেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসেবেই থাকব। দয়া করে ইস্তফা গ্রহণ করবেন।” বেলেঘাটার বিধায়কের চিঠির বয়ানে ফুটে উঠেছে মোহনবাগানের সঙ্গে জড়িয়ে থাকা তাঁর আবেগের কথা। কুণাল স্পষ্ট করে দিয়েছেন, এই পদত্যাগের জন্য তাঁকে কেউ জোর করেন নি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পদে না থাকলেও ক্লাবের প্রতি তাঁর ভালোবাসা সমর্থন যে অটুট থাকবে সে কথা উল্লেখ করেছেন।
Sponsored

এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কুণাল বলেন, 'মোহনবাগানের ক্লাব সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে রাজ্যের পালাবদলের কোনও সম্পর্ক নেই। কোথাও কোনও চাপ তৈরি হয়নি। যদি সেরকম পরিস্থিতি হতো তাহলে আমি ইস্তফা দিতাম না।যতক্ষণ না পর্যন্ত আমার নিজের না মনে হবে আমাকে দিয়ে কেউ জোর করে কিছু করাতে পারবেনা। আমাকে মোহনবাগান নিয়ে কেউ একটি শব্দও বলেননি। আমি এখন সময় দিতে পারছি না। আরও অনেকগুলো কাজ যুক্ত হয়েছে। আমার মনে হয়েছে, দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস খুব সুন্দর ভাবে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন। তাঁদের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্কও রয়েছে। আমি দীর্ঘদিনের মোহনবাগান সমর্থক, ওভাবেই থাকব।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
10h ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
10h ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
11h ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
12h ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
15h ago

ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
1d ago
More from খেলা
View All →
বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
1d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
1d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
1d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
2d ago

রাজ্যে প্রথমবার চেস অলিম্পিয়াড, আন্তর্জাতিক দাবা দিবসে প্রস্তুতি শুরু বাংলার
2d ago
