মোহনবাগানের (Mohun Bagan) আক্রমণভাগ শক্তিশালী করতে তিন বছরের চুক্তিতে সবুজ মেরুন শিবিরে যোগ দিলেন লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। জল্পনা সত্যি করে দলবদলের বাজারে বড় চমক দিল জাতীয় দল।ভারতীয় ফুটবলে (Indian Football) ছাংতে পরিচিত ‘মিজো ফ্ল্যাশ’ নামে। ঘণ্টায় ৩৮ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। একদিকে তাঁর দুরন্ত গতি অন্যদিকে অনবদ্য ড্রিবলিং ক্ষমতা তাঁকে সবসময় অন্যদের থেকে আলাদা করে।

লালিয়ানজুয়ালা ছাংতে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ৫৫টি ম্যাচ খেলেছেন, করেছেন নটি গোল। এই প্রথম কলকাতার কোনও ক্লাবের জার্সি পরতে চলেছেন তিনি।মোহনবাগানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর উচ্ছ্বসিত ছাংতে (Lallianzuala Chhangte) বলেন, “ভারতের প্রতিটি ফুটবলারেরই সবুজ-মেরুন জার্সি পরার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই ভেবেছিলাম, যদি কোনও দিন কলকাতায় খেলি, তা হলে মোহনবাগানের হয়েই খেলব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই ক্লাবের হয়ে না খেললে ফুটবল জীবন অসম্পূর্ণ থেকে যেত।" যুবভারতীতে প্রতিপক্ষ হিসেবে খেলার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তারকা ফুটবলার জানান প্রথম একাদশে নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নেবেন বলে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সবুজ মেরুন আকাশে নতুন তারার আগমনে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও একটি বিশেষ পোস্ট করা হয়েছে।

















