রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন(Shooter Damayanti Sen )। রাজ্যস্তরের একাধিক প্রতিযোগিতায় সাফল্যের পরে জাতীয় দলের ট্রায়ালে ডাক পান। কিন্তু তার আগে নিখোঁজ হয়েছেন দময়ন্তী। হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।
মধ্য হাওড়ার বাসিন্দা শুটার দময়ন্তী(১৫) বৃহস্পতিবার বাড়ির সামনের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল দময়ন্তী। তার পর থেকেই নিখোঁজ সে। সিসিটিভি ফুটেজে তাকে শেষবার দেখা গিয়েছে হাওড়া স্টেশনে। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের(Howrah Station) সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ৯টা ৪৬ নাগাদ স্টেশনে ঢুকছে দময়ন্তী। ১০ টা ১ মিনিট নাগাদ তাকে শেষ দেখা যায় ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়িতে কোনও অশান্তি হয়নি বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। তবে রাতে মোবাইল দেখা নিয়ে মায়ের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু তারপরেও কী এমন হল, তা বোঝা যাচ্ছে না। উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। বাড়িতেই তাঁর ফোন রয়েছে।
সিসিটিভি ফুটেজে যে সময়ে স্টেশনে তাঁকে দেখা গিয়েছে ওই সময়ে আরামবাগ, বর্ধমান লোকাল ট্রেন থাকে। মধ্যরাত পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি কিশোরীর। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানাচ্ছেন, বাড়ি থেকে বেরনোর সময়ে মেয়ের পরণে ছিল গোলাপি রঙের পোশাক। শেওড়াফুলিতেও খোঁজ চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাজ্য পর্যায় দময়ন্তীর শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল। প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ছাত্রী দময়ন্তী। বৃহস্পতিবার জয়দীপ কর্মকারের কাছে অনুশীলনও করেছিল দময়ন্তী।
















