২০২২ সালের পর ২০২৬, বিশ্বকাপে রূপকথার যাত্রা অব্যাহত মরক্কোর( Morocco )। শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। মরক্কোর নায়ক  এখন ইসমাইল সাইবারির। বিশ্বকাপ শুরু জয় পরাজয় সাফল্য ব্যর্থতার মঞ্চ নয়, একইসঙ্গে জীবনের গল্পও বলে। ইসমাইল সাইবারির(Ismael Saibari) জীবন অনুপ্রেরণার অধ্যায়। 

জন্মের পরই ইসমাইল সাইবারি এক অসুস্থতার শিকার হয়েছিলেন। জন্ম থেকেই সাইবারির দুটি পায়ের পাতায় ছিল সমস্যা। জানা যায়, তাঁর পায়ের দুটি পাতা এমনভাবে ভিতরের দিকে ছিল, যে শিশু অবস্থায় স্বাভাবিক হাঁটাচলার পক্ষে তা কষ্টকর ছিল। ঠিক মতো হাঁটার জন্য মেশিনের সাহায্য নিতে হত।কিন্তু লড়াই ছাড়েননি, শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে ফুটবল মাঠে নায়ক হয়ে উঠলেন ইসমাইল।

সমস্যা শুধু শারীরিক ছিল না ছিল আর্থিকও। একটা সময়ে উর্পাজন কম থাকায় প্রেমিকা তাঁকে ছেড়ে চলে যান। পিএসভিতে ইসমাইল সাইবারির বেতন ছিল সপ্তাহে ১৯,২০০ ইউরো। এত কম টাকায় সাইবারির উপর ভরসা করতে পারেনি তাঁর প্রেমিকা। সেদিন টাকার কাছে হেরেছিল ভালোবাসা।

 

সেই সময়ে তাঁর প্রেমিকা সাইবারিকে বলেছিলেন, ''আমাকে দেখাশোনার মতো সামর্থ্য তোমার নেই। আমার খরচ বহন তুমি করতে পারবে না।'' 
প্রেমিকার এই কথায় অসম্মানিত সাইবারির কাছে পৃথিবী ভেঙে পড়ার সামিল হয়েছিল। কিন্তু সময় কখনও থেমে থাকে না। সাইবারি নিজের পরিশ্রম, দক্ষতা ও ক্ষমতার জোরে বায়ার্ন মিউনিখে সই করলেন।

সুখের  সময়ে সেই প্রেমিকা সাইবারির জীবনে ফিরে  আসতে চেয়ে বার্তা পাঠালেন। জীবেনর বৃত্তটা এইভাবেই পূরণ হয়। সাইবারি পুরনো সেই ক্ষতের কথা ভোলেননি। সাইবারি কিছুই বলেনি, শুধু প্রাক্তনীর "You Can't Afford Me" আর ফিরে আসতে চাওয়ার মেসেজের স্ক্রিনশট নিয়ে নেটে পোস্ট করে দেয়।