আগামী রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল। স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচে ফোকাসে মেসি -ইয়ামাল(Lionel Messi- Lamine Yamal )। একজনের শেষ বিশ্বকাপ, অন্যজন ফুটবলের আকাশে উদীয়মান তারা। কিন্তু মেসি-ইয়ামালের((Lionel Messi- Lamine Yamal )) প্রসঙ্গ উঠলেই ফিরে আসে ১৭ বছরের আগের এক ছবি।
মেসি-ইয়ামালের উভয়ের সঙ্গেই রয়েছে বার্সা যোগ। বার্সেলোনার প্রাক্তনী মেসি আর বর্তমান ইয়ামালের ছবি। যেখানে বছর কুড়ির মেসি বাথটবে বসিয়ে স্নান করাচ্ছেন শিশু ইয়ামালকে। দু২০০৮ সালে তোলা সেই ছবি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। ইউনিসেফের বার্ষিক চ্যারিটি অনুষ্ঠানের অংশ হিসাবে শিশু ইয়ামাল এবং তার পরিবারের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি। অনেকেই বলেন, মেসির আশীর্বাদধন্য ইয়ামাল।
বিখ্যাত এই ছবিটি তুলেছিলেন চিত্র সাংবাদিক জোয়ান মনফোর্ট। সেই সময় সংবাদ সংস্থা ‘এপি’র হয়ে কাজ করতেন জোয়ান। ক্যাম্প ন্যু-তে একটি চ্যারিটি ফটোশুটের অংশ হিসাবে বার্সালোনা দলকে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই এই ঐতিহাসিক মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়।
চিত্র সাংবাদিকের কথায়, “সেই সময় ২০ বছর বয়সী মেসি খুব লাজুক ছিলেন। সাজঘরে তাঁকে নিয়ে গিয়ে যখন তাঁর সামনে জলভর্তি বাথটাবে একটি শিশুকে বসানো হল, তখন প্রথমে বুঝতেই পারছিল না কীভাবে তাকে কোলে নেবে বা স্নান করাবে।”
এবারের বিশ্বকাপে ৮ গোল করেছেন মেসি, গোল করিয়েছেন চারটি। এবারের বিশ্বকাপে মাত্র একটি গোল করলেও গতি দিয়ে প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেছেন ইয়ামাল।
















