আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে জল্পনা শুরু হয়েছিল অবশেষে সোমবার সন্ধ্যায় সেই জল্পনার অবসান ঘটলো। সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ বার্তা লিখে মেসি জানিয়ে দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি বিদায় নিলেন নীল সাদা জার্সিতে আর তিনি মাঠে জাদু দেখাবেন না।
২০০৫ সালের ১৭ আগস্ট, ১৮ বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে সিনিয়র দলে মেসির অভিষেক হয়। এরপর থেকে ২১ বছরের সময় ধরে আর্জেন্টিনার স্বপ্নের সওদাগর হয়ে। উঠেছেন একটি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা অলিম্পিক সোনা ফাইনালিসীমা ।
দেশের জার্সিতে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন। ২০২২-এ বিশ্বকাপ জেতেন। ২০১৪ ,২০২৬ বিশ্বকাপে রানার্স হয়েছেন।
বিদায় বার্তায় লেখা, ‘খুব কষ্টের সঙ্গে এই সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু বুঝতে পারছি, সময়টা এসে গিয়েছে। আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি। আমি সবসময় এই জার্সিটার জন্য লড়াই করেছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে ও আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে চেয়েছি। সময় শেষ হয়ে আসছে। আমার আর দেওয়ার কিছু নেই। তাছাড়া কিছু অসাধারণ ফুটবলার উঠে আসছে, যারা এই দলে থাকার যোগ্য।’
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিল এখনই মেসি ম্যাজিক দেখা থেকে পুরোপুরি বঞ্চিত হবেন না তার ভক্তরা। কারণ ক্লাব ফুটবলের খেলা চালিয়ে যাবেন রাজপুত্র। কয়েকদিন আগেই বাবা মারা গিয়েছেন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।সেই সঙ্গে বয়স বাড়ছে ফলে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মেসি।
















