আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসি, বিদায়ের দুয়ারে আছেন রোনাল্ডো। বর্তমান ফুটবলের ২ মহারথী একসঙ্গে কোনও দলে খেলেননি। এবার মেসি রোনাল্ডো এক দলে খেলতে পারেন। কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচে একসঙ্গে খেলতে পারেন ২ মহাতারকা। প্রতিপক্ষ হিসেবে নয়, সতীর্থ হিসেবে একই মাঠে নামতে পারেন এই দুই মহাতারকা।

 ‘লা আলবিসেলেস্তে’র প্রাক্তন ফুটবলার কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচ খেলতে চলেছে।আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী, বোকা জুনিয়র্সের ৫৭ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম ব্যবহারের অনুমতি ইতিমধ্যেই পেয়েছেন তেভেজ। সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বরকে বিবেচনা করা হচ্ছে। তিনি লা বোম্বোনেরায় ম্যাচ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলেছেন। তেভেজের সঙ্গে অতীতে একসঙ্গে খেলেছেন রিকেলমে। তিনি এই ম্যাচে খেলতে রাজিও হয়েছে। তবে তেভেজ চান, সেই দলে একসঙ্গে মেসি ও রোনাল্ডোকে পেতে। উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গে খেলেছেন তেভেজ। অন্যদিকে, মেসির সঙ্গে জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলেছেন।

আর্জেন্টিনার প্রাক্তনী চাইছেন , তিনি নিজে একসময় যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের বেশির ভাগকে সতীর্থকে ওই ম্যাচে আনতে।  প্রায় ৬০ জন ফুটবলারের থাকার কথা সেই ম্যাচে। তেভেজের সঙ্গে এখনও মেসি এবং রোনাল্ডোর যোগাযোগ রয়েছে। তাঁর আশা, দুই ফুটবলারকেই রাজি করিয়ে ফেলবেন। তবে দেখার মেসি ও রোনাল্ডোর ক্লাব ছাড়পত্র দেয় কি না এই প্রীতি ম্যাচে খেলার জন্য।