বিশ্বকাপের পর অবসর জল্পনা উড়িয়ে স্বমহিমায় মেসি। ইন্টার মায়ামির হয়ে সান লুইসের বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করলেন এলএমটেন। একটি গোল করালেন। ৪-২ গোলে সান লুইসকে হারাল মায়ামি।
১১ মিনিটে অ্যালেনের ক্রস থেকে দারুণ এক ভলিতে প্রথম গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপের পর প্রথম গোল পেলেন মেসি। প্রথমার্ধে বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মায়ামির জয়ের দিনেই রেকর্ড গড়লেন মেসি।এই ম্যাচে জোড়া গোলে লিগস কাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হলেন মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন ফর্ম্যাটে শুরুর পর ১৪ গোল করলেন।
মাঠে আগ্রাসী মেজাজে খেললেন। মাঠের বাইরে মানবিক ভূমিকা নিলেন মেসির। জন্মভূমি আর্জেন্টিনা হলেও মেসির কাছে স্পেন যৌবনের উপবন। সেই স্পেনঅ এখন দাবানলের গ্রাসে। ইউরোপজুড়ে তাপমাত্রার পারদ ৪০ ছাড়িয়েছে। তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ছে হু হু করে। দাবানল এতটাই ভয়াবহ যে আকাশে তৈরি হয়েছে বিরল ‘ফায়ার থান্ডারস্টর্ম’ বা আগুনের বজ্রঝড়।স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশের অঞ্চল দাবানলে গ্রাসে। প্রায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকা ভস্মীভূত হয়েছে।
মাদ্রিদের পার্শ্ববর্তী সিয়েরা অয়েস্তে এলাকা পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন তারকা ফুটবলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ৮৮ লক্ষ টাকা।
















