পেনাল্টি নষ্ট করে দলকে চাপে ফেলেছিলেন, কিন্তু সেই মেসিই মিশর ম্যাচে আর্জেন্টিনার ত্রাতা হলেন। কঠিন সময়ে জ্বলে উঠলেন। দলকে সমতায় ফেরালেন, দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মেসি(Messi)। ৯০ মিনিট শেষে তাঁর চোখে দেখা গেল জল। আবেগ  যেন কিছুতেই বাঁধ মানছিল না তাঁর।   
 
ম্যাচের পর কান্না প্রসঙ্গে মেসি বলেন, “পেনাল্টি নষ্ট করার পর নিজের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলাম। যে ভাবে শট নিয়েছি তা একেবারেই ঠিক ছিল না। মনে হচ্ছিল, গুরুত্বপূর্ণ সময়ে দলকে বিপদে ফেলেছি। ম্যাচের পর প্রচণ্ড তৃপ্তি পেয়েছিলাম।  তবে দিনের শেষে ঈশ্বর আমার জন্য ভাল কিছুই লিখে গিয়েছিলেন। সমতা ফেরানোর গোলটা আমি করেছি। তাতে এতটা শান্তি পেয়েছি এবং খুশি হয়েছি যে প্রকাশ করার ভাষা নেই।”

গোল প্রসঙ্গে মেসি বলেন, ‘ওই গোলটা আমাদের সবার জন্য বিরাট স্বস্তির ছিল। ভাগ্যক্রমে ঈশ্বর আমার জন্য আবারও বিশেষ কিছু রেখে দিয়েছিলেন। সেটা ছিল আমাদের এবং স্টেডিয়ামে থাকা সমর্থকদের জন্য অসাধারণ আনন্দের মুহূর্ত।’ 

 

মিশর শিবির রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেও দলের সেরা তারকা মহম্মদ সালাহ কিন্ত মেসির ভূয়সী প্রশংসা করে বলেছেন, এই ম্যাচে পার্থক্য গডে় দিলেন মেসিই। আমরা জয়ের জন্য সব প্রস্তুতি নিয়েই নেমেছিলাম। মেসি যেভাবে খেলেছে তা শিক্ষনীয়।