টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আশা পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনাল ম্যাচে জ্বলে উঠতেও পারেনি মেসি। নিউ ইয়র্ক বিশ্বকাপ ফাইনাল শেষে মেসির চোখে মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। ২০২২ থেকে ২০২৬, নানা জল্পনা কল্পনার মধ্যেই নীল সাদা জার্সিতে খেলে গিয়েছেন। কিন্ত বিশ্বকাপ ফাইনালের পর সব থেকে বড় আদৌও আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে আর্জেন্টাইন রাজপুত্রকে? ম্যাচের কয়েক ঘণ্টা পর নীরবতা ভঙ্গ করলেন লিও(Leo Messi)।
এমনিতেই বিশ্বকাপের আগে থেকেই বলাবলি হচ্ছিল, এটাই হয়তো মেসির 'ওয়ান লাস্ট ডান্স'। শেষবার নিজেকে মেলে ধরার মঞ্চ। শেষ বিশ্বকাপ। স্পেনের বিরুদ্ধে ফাইনালে হারের ধাক্কার পর সেই জল্পনা জোরোল হল। তার মধ্যে আর্জেন্তিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
মেসি এই প্রসঙ্গে বলেছেন, “বেদনা অবশ্যই হচ্ছে। এ কথা বলতে পারি যে আমরা নিজেদের সেরাটা দিয়েছি। তবে মেনে নিতেই হবে স্পেন আমাদের থেকে ভাল খেলেছে। আমরা হেরেছি। হার স্বীকার করছি। তার মানে এই নয় যে এত দিন যে ফুটবলটা খেলেছি তা ভুলে যাব। সকল সতীর্থ ও আর্জেন্টিনার সকল নাগরিককে ধন্যবাদ।”
এর বেশি কিছুই বললেনি মেসি। ৩৯-র মেসির সামনে দেশের হয়ে বড় টুর্নামেন্ট আবার ২০২৮ সালের কোপা, ৪১-ও খেলা চালিয়ে যাবেন না আলবিদা জানাবেন তা নিয়ে জল্পনা জারি থাকল।
উল্লেখ্য, ফাইনাল ম্যাচের পরই আর্জেন্তিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, ‘তোমার চোখের জল আমাদেরও চোখের জল, অধিনায়ক। তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছ। তোমার নিষ্ঠা, জাদুকরী ফুটবল এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে চিরকাল ভালোবাসব, লিও।’
















