বাবার মৃত্যুর পর ফুটবল থেকে সাময়িক বিরতি নিলেন মেসি! এখনই মাঠে নামছেন না। আপাতত কঠিন সময়ে পরিবারের সঙ্গেই থাকতে চান লিও। ইন্টার মায়ামির তরফ থেকে মেসিকে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে।
আমেরিকার ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, মেসি যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ছুটি নিতে পারবেন। বাবার মৃত্যুর পর মেসি খুব ভেঙে পড়েছেন। এই মুহূর্তে তিনি আর আমেরিকায় ফিরবেন না। পরবর্তী নির্দেশ পর্যন্ত ইন্টার মায়ামি থেকে তিনি ছুটিতে থাকবেন।’
বিশ্বকাপের শেষটা সুখের হয়নি নেসির জন্য। ফাইনালে স্পেনের কাছে হারতে হয়েছে। তারপর ক্লাব ফুটবলে মাঠে নামেন। গোলও পান। বাবার মৃত্যর খবর পেয়েই তড়িঘড়ি মায়ামি থেকে আর্জেন্টিনায় ফিরে যান।
গত শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে প্রয়াত হন মেসির বাবা জর্জে। রবিবার পেরেজ এলাকায় বেসরকারি কবরস্থান এল প্রাদোয় মেসি সিনিয়রের শেষকৃত্য সম্পন্ন হয় পারিবারিকভাবে। ৯ আগস্ট পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে হর্হের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোজারিওর পাশের শহর পেরেজের ‘এল প্রাদো’ সমাধিক্ষেত্রে অত্যন্ত গোপনে শেষকৃত্য সম্পন্ন হয়। তবে এখনই ক্লাবে যোগ দিচ্ছেন না মেসি। মানসিক ধাক্কা সামলাতে সময় লাগবে।
অনেকটা নীরব ও ব্যক্তিগত পরিবেশেই সম্পন্ন হয় হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। সেখানে অল্পসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। শিশুরাও ভালোবাসার নিদর্শন হিসেবে কিছু স্মারক রেখে যায়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো হয় ফুলের তোড়া। জাতীয় দলের কয়েকজন কোচিং স্টাফও উপস্থিত ছিলেন।
লিওনেল মেসির পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। তবে বাবার শেষকৃত্য সম্পন্ন করেই আমেরিকায় ফিরে যাওয়ার কথা ছিল মেসির। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড। আর্জেন্টিনার ফুটবলার ঠিক করেছেন এখনই তড়িঘড়ি আমেরিকায় ফিরে যাবেন না তিনি। বরং আগামী কিছুদিন পরিবারের সদস্যদের বিশেষ করে মাকে সময় দেবেন।
















