আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরে স্বমহিমায় মেসি। আর্জেন্টিনা দলের হয়ে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাবেন মেসি । আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে  মাঠে নামলেন এবং সেই সঙ্গে নজর করলেন এলএমটেন। যদিও মেসি নৈপূণ্যেও জয় অধরাই থাকল ইন্টার মায়ামির। ম্যাচ শেষ হল ২-২ গোলে।

এই ম্যাচের আগে মেসির খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কারণ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরে মেসি কতটা ক্লাব ফুটবল খেলবেন সেটা প্রশ্ন ছিল।  এটাই ছিল মেসির প্রথম ম্যাচ নীল সাদা জার্সিকে বিদায় জানানোর পর। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচ শুরু হতে ৯০ মিনিটেরও বেশি দেরি হয়। তবে মেসিকে ওয়ার্ম আপ করতে দেখেই উদ্বেল হল গ্যালারি।

 এই ম্যাচে গোল করতে না পারলেও দুটি গোল এল তাঁর পাস থেকে ।মেসি ফের একবার বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। গোল না পেলেও  গোল করালেন। ৩২ মিনিটে থেকে তাঁর পাস থেকে গোল করলেন কাসেমিরো।কর্নার থেকে নিখুঁত ক্রস রাখেন বক্সে। সেই বলে জোরালো হেড দিয়ে গোল করেন কাসেমিরো।তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। মাত্র তিন মিনিট পরই আটলান্টাকে সমতায় ফেরান মিগেল আলমিরন। মায়ামির রক্ষণভাগের ফাঁক কাজে লাগিয়ে দারুণ এক প্রচেষ্টায় ম্যাচের স্কোর ১-১ করেন প্যারাগুয়ের এই তারকা।

 প্রথমার্ধ  শেষ হওয়ার আগেই জ্বলে উঠলেন মেসি। তাঁর তৈরি করা আক্রমণ থেকে টেলাসকো সেগোভিয়া বল পেয়ে লুইস সুয়ারেজের দিকে বাড়িয়ে দেন। সুয়ারেজ সুযোগটি কাজে লাগিয়ে  ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় নিজেদের রক্ষণ ধরে রেখেছিল মায়ামি। কিন্তু ম্যাচে শেষ লগ্নে আসে  নাটকীয় মোড়। ম্যাচের ৮৭ মিনিটে আটলান্টা পেনাল্টি পায় এবং স্পট-কিক থেকে বল জালে পাঠিয়ে দলকে ২-২ সমতায় ফেরান ব্রেল এমবোলোর।এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩। ২৩ ম্যাচে তাদের ১২ জয়, ৭ ড্র ও ৪ হার।