প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মেসির বাবাই ছিলেন তাঁর মেন্টর-ম্যানেজার। মেসির জীবনে তাঁর বাবার অবদান অপরিসীম।

সিনিয়র মেসির মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক কারণ সেভাবে কিছু জানা যায়নি। কিন্তু রিপোর্টে জানা যাচ্ছে যে মেসির বাবা হোর্হে মেসি প্যানক্রিয়েটিক ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনওভাবেই জনসমক্ষে মেসির বাবার শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আনা হবে না। গত জুন থেকেই শরীর ক্রমেই ভেঙে পড়তে থাকে।এমনকি তাঁর মৃত্যুর খবরও রটে যায়। যদিও পরিবারের পক্ষ থেকে তা ভুয়ো বলা হয়। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম গোলটা করার পরে মেসিকে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছিল। পরবর্তীতে তিনি বলেছিলেন যে 'খেলার সঙ্গে সম্পর্ক নেই, এমন একটা কারণেই' কেঁদে ফেলেন। তারপর বিভিন্ন রিপোর্ট সামনে আসতে থাকে। 

 

লিয়োনেল মেসির ফুটবলজীবনের পিছনে তাঁর বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাবা হিসাবেই নয়, মেসির এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলিও দেখতেন। মাঠে মেসির অসাধারণ সাফল্যের অন্যতম অনুঘটক ছিলেন তাঁর বাবা। ১৩ বছর বয়সে মেসিকে লা মাসিয়া অ্যাকাডেমিতে  নিয়ে যান।

 

মেসির কেরিয়ারের শুরুতে বাবার বড় ভূমিকা ছিলআর্জেন্টিনার রোসারিয়োতেই জন্ম হোর্হে মেসির। মেসির ছোটবেলায় তিনি একটি ইস্পাত কারখানায় ম্যানেজার হিসাবে কাজ করতেন। কিন্তু ছেলের ফুটবল প্রতিভা দেখে নিজের কেরিয়ার বির্সজন দেন। 

মেসির জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি এসেছিল খুব অল্প বয়সেই। তাঁর গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে। প্রয়োজনীয় চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। পরিবারের পক্ষে সেই খরচ চালিয়ে যাওয়া সহজ ছিল না। কিন্তু মেসি বাবা ও মা  ছেলের চিকিৎসা এবং ফুটবল—দুটিই বজায় রাখেন।