কমনওয়েলথ গেমস ২০২৬-এ প্রথম সোনা জয় ভারতের।মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ চানু।
কমনওয়েলথ গেমসে সোনার হ্যাটট্রিক চানুর, শুভেচ্ছা জানালেন মোদি
কমনওয়েলথ গেমস ২০২৬-এ প্রথম সোনা জয় ভারতের।মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ চানু।
Sponsored

টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতলেন তিনি।
স্ন্যাচে প্রথম সুযোগে তিনি হায়েস্ট ওপেনিং ওয়েট ৮২ কেজি ওজন নেন। কিন্তু তুলতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় সুযোগে তিনি সফল হন এবং তৃতীয় সুযোগে ৮৫ কেজি ওজন তুলে নেন।
এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম সুযোগে হায়েস্ট ওপেনিং ওয়েট ১০৫ কেজি ওজন নিলেও তুলতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় সুযোগে ১০৫ কেজি ওজন তুলে সোনাজয় নিশ্চিত করেন। অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে যান।
পদক নিতে ওঠার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি চানু। যখন ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তখন জাতীয় পতাকার দিকে তাকিয়ে বুকে হাত রেখে কেঁদে ফেলেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মীরাবাইকেশুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ ভারতীয় ভারোত্তননে এটা আর একটা গৌরবজনক অধ্যায়। মহিলা ভারোত্তনে ৪৮ কেজি বিভাগে সোনা জিতে মীরাবাই চানু নিজের দক্ষতার নিদর্শন রেখেছেন। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানুর সোনা জয়ের হ্যাটট্রিক ও সবমিলিয়ে চারটি পদক জয় সমগ্র ভারতবাসীর জন্য এক বিশেষ প্রেরণা। অভিনন্দন চানুকে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও।
এর আগে রবিবার দিনের শুরুতে কমনওয়েলথ গেমসে ভারত্তোলন থেকেই ভারত দ্বিতীয় পদক জয় করে। একটা সময় সোনার স্বপ্ন দেখাচ্ছিলেন ঋষিকান্ত সিং। কিন্তু শেষ পর্যন্ত স্বর্ণপদক এল না। ৬০ কেজি ভারত্তোলনে রুপো জিতলেন ভারতের ঋষিকান্ত।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from খেলা
View All →
এশিয়ান গেমসে একাধিক ভারত-পাক ম্যাচ, প্রকাশ্যে এল সূচি
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর ঘোষণা আর্জেন্টিনার তারকা ফুটবলারের
2d ago

সরব সচিন থেকে শুভমান, ছাত্র আন্দোলন নিয়ে কী বার্তা ক্রিকেট নক্ষত্রদের?
3d ago

বিশ্বকাপ শেষেও বিতর্ক জারি, এফবিআইয়ের জেরার মুখে মেসির দেশের প্রেসিডেন্ট!
3d ago

কমনওয়েলথ গেমসে শুরুর আগেই সুখবর, ম্যাচ না খেলেই পদক নিশ্চিত লভলিনার
3d ago







