দু'বছর পর টেস্টের তালিকায় শীর্ষস্থান হারালেন জসপ্রীত বুমরাহ।  ২০২৪ সালের প্রথমবার টেস্টের সিংহাসন অবস্থান দখল করে ক্রম তালিকা ১ নম্বর স্থান দখল করেন ভারতীয় তারকা পেসার।  এরপর থেকে দু বছরের বেশি সময় ধরে সিংহাসন ধরে রেখেছিলেন বুমরাহ। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের কাছে শীর্ষস্থান হারালেন বুমরাহ। 

সম্প্রতি বাংলাদেশের দুরন্ত বোলিং করেছিলেন স্টার্ক। তারপরে এক নম্বর স্থানে উঠে এলেন অজি পেসার।  দ্বিতীয় টেস্টের ১০ উইকেট নেন স্টার্ক। এর ফলে এক ধাক্কায় ২ ধাপ উন্নতি হয়েছে তাঁর।  তিন থেকে এক নম্বরে উঠেছেন স্টার্ক।  পনেরো বছরে ক্রিকেট কেরিয়ারে এর আগেও ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছিলেন কিন্তু এক নম্বর স্থান অধরাই ছিল তাঁর। শেষ পর্যন্ত এক নম্বর স্থান অধিকার করে নিলেন স্টার্ক। ৮৭২ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে অস্ট্রেলিয়া তারকা পেসার। চোটের জন্য একের পর এক সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন। বর্তমানে শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজের খেলতে পারছেন না বুমরাহ।  বুমরাহ শেষ টেস্ট খেলেছেন ২০২৫ সালের নভেম্বর মাসে। এর ফলে ক্রম তালিকায় তার প্রভাব পড়েছে। এক নম্বর স্থান থেকে দুই নম্বরে চলে গিয়েছেন ভারতের তারকা  পেসার।  তালিকায় তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ।

অস্ট্রেলিয়া আরও এক পেসার তথা অধিনায়ক প্যাট কামিন্সও  উন্নতি করেছেন বোলারদের ক্রম তালিকায়। চার নম্বরে উঠে এসেছেন কামিন্স। অস্ট্রেলিয়ার আর এক তারকা স্পিনার নাথান লিয়ন  দুই ধাপ উঠে দশ নম্বরে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের ওলি রবিনসন এবং জশ টং-ও  ক্রম তালিকায় উন্নতি করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দু’জনে মিলে ১৬টি উইকেট নিয়েছিলেন।
ব্যাটিংয়ে ক্রম তালিকায়   বদল নেই। ইংল্যান্ডের হ্যারি ব্রুক শীর্ষস্থান ধরে রেখেছেন। জো রুট দ্বিতীয়। স্টিভ স্মিথ ও ট্রেভিস তৃতীয় এবং চতুর্থ।