প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, চেক বাউন্স ইস্যুতে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে অপসারিত বিধায়ক হুমায়ূন কবীর। ক্লাবকে আর্থিকভাবে সমৃদ্ধশালী করার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হয়েছিলেন হুমায়ূন। ২ মাস কেটেও কোনও টাকাই দেননি। উল্টে তাঁর একাধিক চেক বাউন্স হয়েছে। যা ক্লাবের আরও বেশি ক্ষতি করেছে।
প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, আইনি নোটিশের পর সভাপতির পদ থেকে হুমায়ূনকে সরালো মহমেডান
প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, চেক বাউন্স ইস্যুতে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে অপসারিত বিধায়ক হুমায়ূন কবীর।
Sponsored

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে ক্লাবের কার্যকরী কমিটি। সেখানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হুমায়ূনকে ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই বৈঠকে হুমায়ূনকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। বৃহস্পতিবার সকালে ক্লাবের মধ্যে পোস্টার লাগানো হয় ,তাতে লেখা ছিল কবে টাকা পাবো।
হুমায়ুন কবীরের দেওয়া ৫০ লক্ষ টাকার দুটি চেক (মোট ১ কোটি টাকা) গত ২০ জুলাই ব্যাঙ্কে জমা দেওয়া হলে, ‘অপর্যাপ্ত ব্যালেন্স’ থাকার কারণে তা বাউন্স হয়। ক্লাবের অভিযোগ, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এর আগে সোমবার তাঁকে ক্লাবের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়। ক্লাবের আইনজীবী ফয়জান মোঃ জাফরের মাধ্যমে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে এই নোটিশ পাঠানো হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে
এই বিষয়ে হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী ৯ তারিখ তিনি ক্লাবে বৈঠক করবেন তারপরেই যা বলার তাই বলবেন। ক্লাবের সহ সভাপতি ওয়াসিম আক্রম বলেছেন, ওনি কাদের নিয়ে মিটিং করবেন আমরাই তো কমিটিতে আছি, কারোর সঙ্গে যোগাযোগ করছেন না। আমরা সংবিধান মেনেই কাজ করেছি।
গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে পাঠান সভাপতি পদে বসেছিলেন হুমায়ুন, কিন্তু দুমাস কেটে গেলেও এখনো প্রতিশ্রুতির মত অর্থ দিতে পারেনি। এই পরিস্থিতিতে ক্লাবের কর্তাদের সঙ্গে তার সংঘাত তৈরি হয়েছে। ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতি করা হয়েছে গাজল জাফরকে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













