মধুচন্দ্রিমা শেষ হয়েছে আগে এবার সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে মহমেডান এবং হুমায়ুন কবিরের মধ্যে । প্রতিশ্রুতি মতো ক্লাবের বকেয়া অর্থ আদায়ের জন্য সভাপতি হুমায়ুন কবীরকে দুটি আইনি নোটিশ পাঠালেন মহমেডান কর্তারা। ক্লাবের আইনজীবী ফয়জান মোঃ জাফরের মাধ্যমে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে এই নোটিশ পাঠানো হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে।

 

হুমায়ুন কবীরের দেওয়া ৫০ লক্ষ টাকার দুটি চেক (মোট ১ কোটি টাকা) গত ২০ জুলাই ব্যাঙ্কে জমা দেওয়া হলে, ‘অপর্যাপ্ত ব্যালেন্স’ থাকার কারণে তা বাউন্স হয়। ক্লাবের অভিযোগ, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ।

 

নোটিশে হুমায়ুন কবীরকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ মেটাতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইন অনুযায়ী উপযুক্ত দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে । এই বিষয়ে হুমায়ুন কবীর জানিয়েছেন, আগামী ৯ তারিখ তিনি ক্লাবে বৈঠক করবেন তারপরেই যা বলার তাই বলবেন। গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে পাঠান সভাপতি পদে বসেছিলেন হুমায়ুন, কিন্তু দুমাস কেটে গেলেও এখনো প্রতিশ্রুতির মত অর্থ দিতে পারেনি। এই পরিস্থিতিতে ক্লাবের কর্তাদের সঙ্গে তার সংঘাত তৈরি হয়েছে। ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতি করা হয়েছে গাজল জাফরকে।