Site Logo

রঞ্জির সেমিতে বাংলার দাপট, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮ উইকেট শামির 

EBBS Desk·
রঞ্জির সেমিতে বাংলার দাপট, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮ উইকেট শামির 

কল্যাণীর মাঠে বাংলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। রঞ্জির সেমিতে বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হল ৩০২ রানে। শামি প্রথম ইনিংসে নিলেন ৮ উইকেট। ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেল বাংলা। এদিন শামি সাজঘরে ফেরার সময় সতীর্থ রা হাততালি দিয়ে তাঁকে উৎসাহিত করেন।

Sponsored

Sranchi In Article

দ্বিতীয় দিন যখন খেলা শেষ হয় তখন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সংগ্রহ ছিল ৫ উইকেটে ২০৫। মঙ্গলবার খেলা শুরু হতেই কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাককে (Kanhaiya Wadhawan and Abid Mushtaq) দ্রুত প্যাভিলিয়নে ফেরান শামি। ২৩১ রামে ৮ উইকেট হারিও আকিব ও যুদ্ধবীর জম্মু-কাশ্মীরের হয়ে মরিয়া লড়াই চালিয়ে যান। ঠিক যখন মনে হচ্ছিল বাংলার বিরুদ্ধে লিড নিতে চলেছেন তাঁরা, তখনই উদ্ধার কর্তা হয়ে আবার এলেন শামি। ৩৩ রানের মাথায় যুদ্ধবীর এবং ৪২ রানের মাথায় আকিবকে আউট করে বাংলাকে প্রথম ইনিংসে ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পাইয়ে দিলেন তারকা বোলার। তাঁর এই পারফরম্যান্সের পর জাতীয় দলে নির্বাচিত না হওয়া কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে ফের সিলেক্টর কমিটির দিকে আঙ্গুল উঠতে শুরু করেছে। রঞ্জিত সেমিতে প্রথম ইনিংসে মোট ২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন বাংলার পেসার।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →