Site Logo

খেলা শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন নাকভি, পাক ম্যাচ জিতে সূর্যের মুখে দেশের কথা

EBBS Desk·
খেলা শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন নাকভি, পাক ম্যাচ জিতে সূর্যের মুখে দেশের কথা

ভারত পাকিস্তান(India vs Pakistan)  ম্যাচ মানেই কূটনৈতিক লড়াই, মাঠের ভিতরকে ছাপিয়ে যায় মাঠের বাইরে লড়াই বেশি থাকে। ব্যতিক্রম হল না রবিবার ভারত পাক ম্যাচে(India vs Pakistan)। মাঠে করমর্দন করলেন না সূর্যকুমার সলমনরা, আর মাঠের বাইরে কার্যত মুখ দেখাদেখি বন্ধ দুই দেশের ক্রিকেট কর্তারদের।

Sponsored

Sranchi In Article

দর্শকাসনেও দেখা গেল কূটনীতির ছবি। ভিভিআইপি বএক্সে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সইকিয়ারা একসঙ্গে বসলেন। তাদের সঙ্গে দেখা গেল আইসিসি চেয়ারম্যান জয় শাহকে। আইসিসির চেয়ারম্যান হওয়ায় হয়তো ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখলেই ভালো দেখাত। কিন্তু যতই হোক, তিনি তো ভারতীয়।

তাঁদের থেকে বহু দূরে পিসিবির ক্রিকেট কর্তা মহসিন নাকভি(Mohsin Naqvi)। ভিআইপি বক্সেও বজায় থাকল কূটনৈতিক দূরত্ব। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন।  দলের বেহাল পারফরম্যান্স দেখে আগেই মাঠ ছাড়লেন মহসিন নাকভি। এই  ম্যাচ নিয়ে অনেক বিপ্লব বিদ্রোহ করেছিলেন, কিন্ত মাঠের পাক ক্রিকেটাররা তার বিন্দুমাত্র দেখাতে পারল না। লজ্জা আরও বাড়ল পিসিবি প্রধানের। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রমও এই ম্যাচে হাজির ছিলেন।

যদিও খেলা শুরুর আগে দেখা যায়, ডাগ আউটের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা গেল রোহিত শর্মাকে। ঈশান কিশনকে জড়িয়ে ধরেন তিনি। নিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের উৎসাহ দেন। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও সেখানে ছিলেন। ম্যাচ শেষে সূর্যদের সঙ্গে দেখা গেল রবি শাস্ত্রীকে।

পাক ম্যাচ জিতে সূর্যের মুখে দেশের কথা। সূর্য বলেন,  এই জয় গোটা ভারতের জন্য। ঠিক যে রকম ক্রিকেট খেলতে চেয়েছিলাম সে রকমই খেলেছি। আমি খুবই খুশি। এরপর সূর্য বলেন,প্রথমে ব্যাট করলে বোঝা মুশকিল কত রান জয়ের জন্য ঠিক প্রয়োজন,  তবে ১৭৫ রান তোলার পর বুঝেছিলাম, এই মাঠে গড়ের থেকে ১৫-২০ রান বেশি তুলে ফেলেছি।১৫৫ স্কোর হলেই লড়াই কঠিন হত

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →