কলকাতা লিগে সুপার সিক্স-র দ্বিতীয় ম্যাচে আটকে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল।
লাল-হলুদের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করল মহামেডান।লালথানকিমার গোলে মহামেডান এগিয়ে গেলেও শেষ মুহূর্তে আকাশ হেমরামের গোলে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।
যদিও এমন ফলাফলে লিগ জয়ের আশা শেষ ইস্টবেঙ্গলের। অন্যদিকে, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এগিয়ে গিয়েও আটকে গেল মোহনবাগান।মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক,ইউনাইটেড স্পোর্টসকে শেষ মুহূর্তে সমতায় ফেরান সুময় সোম।
শেষ ম্যাচ মোহনবাগান ড্র করলেই মোটামুটিভাবে চ্যাম্পিয়ন হতে পারে। ইস্টবেঙ্গল শেষ ম্যাচে অনেক বেশি গোলে জিততে হবে ।একপ্রকার বলাই যায় এবারের লিগ মোহনবাগানের ঘরে আসার সম্ভাবনা প্রবল। মোহনবাগান বনাম মহামেডান স্পোর্টিং ম্যাচ লিগ নির্ণায়ক হতে চলেছে।
প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারিয়ে দেওয়ায় আপাতত লিগের সুপার সিক্স এর লড়াইয়ে এক নম্বর স্থানে আছে সবুজ মেরুন। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুযোগ মাত্রই প্রদর্শনী এই ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করলেন বাগান ফুটবলাররা এক গোলের লিড কখনো নিরাপদ ছিল না সেটাই বিপদ মোহনবাগানের এই ম্যাচ জিতলে খেতাব প্রায় নিশ্চিত করেই ফেলতে মোহনবাগান।
মহামেডান প্রথম ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ২-০ জিতে থাকায় তাদেরও লিগ জয়ের সম্ভাবনা ছিল। এই ব্যাপারটাই হয়তো উজ্জীবিত করেছিল সাদা-কালো ব্রিগেডকে। কিন্তু এগিয়ে থেকো তারা জিততে পারল না মোহনবাগান মহামেডানের পয়েন্ট এক হল গোল পার্থকে এগিয়ে রয়েছে মোহনবাগান শেষ ম্যাচে মহমেডান জিতলে এবং ইস্টবেঙ্গল ড্র করলে সুযোগ থাকে সাদাকালো ব্রিগেডের সামনেও।
















