লিগের (CFL) দ্বিতীয়  ম্যাচেই হোঁচট খেল মোহনবাগান((Mohun Bagan)। খিদিরপুরের বিরুদ্ধে ১-১ গোলে আটকে গেল মোহনবাগান।  মেহতাব হোসেনের দলের  বিরুদ্ধে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল  সবুজ  মেরুনকে। 

শুরু থেকেই খিদিরপুরের উপর চাপ বাড়াতে থাকে মোহনবাগান। ২৭ মিনিটে বাঁদিক দিয়ে দুরন্ত দৌড়ে বক্সে ঢুকে পড়েন কিয়ান। দুই ডিফেন্ডারের মাঝে বল সাজিয়ে দেন সন্দীপ মালিককে। । সুযোগ কাজে লাগিয়ে সুন্দর ফিনিশে দলকে এগিয়ে দেন সন্দীপ । তবে দ্বিতীয়ার্ধে খেলায় সমতায় ফেরায় মেহেতাবের দল।  তুহিন শিকদারের গোলে ১-১ সমতা ফেরে। এরপর একাধিক সুযোগ পেয়েও জয়ের গোল আর খুঁজে পায়নি মোহনবাগান। একের পর এক সুযোগ নষ্ট করেন সুহেল-কিয়ানরা।   খিদিরপুর রক্ষণের বজ্রআটুনিতে আটকে পড়ে সায়ন, রবিলাল, কিয়ানরা। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল সবুজ মেরুনকে।খিদিরপুরের কাছে আটকে  দলের খেলায় হতাশ কোচ বাস্তব রায়।  এত মিস করলে জিততে পারবে না! রেফারিং নিয়ে বিমুখ হলেও  হতাশার সুরেই বলেন বাস্তব রায়।

এদিকে, লিগের সূচি নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান। আগামী ১৯ জুলাই কালীঘাট এমএসের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছে। কিন্তু সেটি সিকোয়েন্স অনুযায়ী চতুর্থ রাউন্ডের ম্যাচ, কিন্তু তৃতীয় রাউন্ডে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দেয়নি আইএফএ। এর প্রতিবাদে আইএফএকে কড়া ইমেল পাঠাল মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের জন্য আগামী ২১-২৭ জুলাই কলকাতা লিগের ম্যাচ খেলবে না মোহনবাগান,সেই মর্মে আইএফএকে ইমেলও  করেছে মোহনবাগান। গ্ল্যান মার্টিন্স এবং অমেয় রানাওয়াডেকে বিদায় জানালো মোহনবাগান। সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান।