কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইউনাইটেড স্পোর্টস কলকাতার বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের। একটিমাত্র গোল করেছেন সুহেল ভাট। উত্তেজনার ম্যাচে দুটি রেফারি লাল কার্ড দেখেন ইউনাইটেডের অমিত টুডু এবং জবি জাস্টিন। প্রথমার্ধের শেষে ইউনাইটেড কলকাতা স্পোৰ্টস ক্লাবের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হল মোহনবাগান। ফলে এক গোলে জিতেই মাঠ ছাড়তে হল মোহনবাগানকে।
কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ দেখতে হাজির হেড কোচ পানাগিওটিস ডিলমপেরিস। পাশাপাশি গর্বের মোহনবাগান দিবসের আগে মোহনবাগান ক্লাব ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মোহনবাগান ক্লাবে এসে ট্রফি ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে এএফসি জেতার ট্রফিটা মিসিং জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। গ্যালারিতে বসে খেলা দেখেন। একইসঙ্গে বিভিন্ন ইস্য়ুতে বৈঠক করলেন সভাপতি-সচিবের সঙ্গে।
এদিকে, কলকাতা লিগের ম্যাচে মামণি পাঠচক্রকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। জোড়া গোল করেন উত্তম হাঁসদা ও আকাশ হেমব্রম। বাকি একটি গোল মহম্মদ বিলালের।
















