কলকাতা লিগের প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের (Mohun Bagan), এবার অনুশীলনে নেমে পড়ল সিনিয়র দলও। আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ(Durand Cup)। বৃহস্পতিবার ডুরান্ড কাপের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান Mohun Bagan)। মোহনবাগানের নতুন কোচ পানাগিওটিস দিলমপেরিস এখনও আসেননি, আপাতত বাস্তব রায়ের অধীনেই শুরু হল প্রস্তুতি।
মোহনবাগানের প্রথম দিনের অনুশীলনে সাহাল বাদে ভারতীয় স্কোয়াডের সব সদস্যরা উপস্থিত ছিলেন। আইপুইয়ার হালকা চোট থাকায় দু দিন পর দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। শুভাশিস বসু থেকে শুরু করে মানবীর সিং যেমন উপস্থিত ছিলেন তেমনই নতুন দলে যোগ দেওয়া রাহুল ভেকেও প্রথম দিনের অনুশীলনে যোগ দিলেন। পাশাপাশি কলকাতা লিগে দল থেকে নেওয়া হতে পারে সিনিয়র টিমে।
বিদেশীরা আসবেন তা এখনো নিশ্চিত নয় ,তবে নতুন কোচ সহ বাকি বিদেশিদের কাগজপত্র পাঠানো হয়েছে। যাতে ভিসার আবেদন করতে পারেন। ডুরান্ড কাপ দিয়েই আসন্ন ফুটবল মরশুম শুরু হচ্ছে। বলা ভালো ডার্বি ম্যাচ দিয়েই। আগামী ২৫ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
শুরুতেই ডার্বি নিয়ে বাস্তব রায় বলেন, সূচি আমাদের হাতে নেই। শুরুতেই ডার্বি হলে দু দলেরই অসুবিধা। কারণ প্লেয়াররা ফিট থাকে না। ১৫ দিনে কখনও প্রাক মরশুম প্রস্তুতি হয় না।
একই সঙ্গে লিগের সূচি প্রকাশ না হওয়ায় বিরক্ত বাস্তব বলেন, আইএফএ -এর দ্রুত কলকাতা লিগের সূচি প্রকাশ করা উচিত, আমরা আগে অনুশীলন শুরু করে সমস্যায় পড়ে গেলাম। কারণ ম্যাচ না থাকায় প্লেয়াররা মোটিভেশন পাচ্ছে না। পাশাপাশি নিজেদের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিওর মাধ্যমে দিমিত্রি পেত্রাতোসকে বিদায় জানাল মোহনবাগান সুপার জায়ান্ট।
েটে শট পোস্টে লাগল পর্তুগালের। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০। দাপট বেশি ছিল স্পেনের তুলনায় কিছুটা ডিফেন্সিভ ছিল পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও খেলার চিত্র খুব একটা বদলালো না কারন দুটি দলই ডিফেন্সিভ
পএএদিকে, দুই বছরের চুক্তিতে মিডফিল্ডার দানিশ ফারুখকে সই করাল ইস্টবেঙ্গল এফসি। ছস্প্যানিশ মিডফিল্ডার দানি র্যামিরেজকে ১ বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল এফসি। গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন তিনি।
















