এক গোলে পিছিয়ে পড়েও কলকাতা ফুটবল লিগে দারুণ জয় ছিনিয়ে নিল মোহনবাগান। শনিবার ঘরের মাঠে রেলওয়ে এফসি-কে ৩-১ গোলে হারিয়ে সুপার সিক্সের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানালেও একাধিক সহজ সুযোগ নষ্ট করেন মনবীর সিংহ, সাহাল আবদুল সামাদ ও কিয়ান নাসিরিরা। ৪১ মিনিটে খেলার গতির বিপরীতে গোল করে রেলওয়েকে এগিয়ে দেন উমেশ মারান্ডি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মনবীর। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে ৫৩ মিনিটে কিয়ানের পাসে মোহনবাগানকে এগিয়ে দেন রবিলাল মাণ্ডি। এরপর ৭৮ মিনিটে কর্নার থেকে হেডে দলের তৃতীয় গোলটি করেন সুহেল ভাট।
এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে জায়গা ধরে রাখল সবুজ-মেরুন ব্রিগেড।
















