জয় দিয়ে কলকাতা লিগের (CFL)অভিযান শুরু করলো মোহনবাগান। ঘরের মাঠে পাঠচক্রের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়ে জয়ী মোহনবাগান(Mohunbagan)। গোল করেন কিয়ান নাসিরি, সুহেল ভাট, সায়ন ব্যানার্জি ও বিভান জ্যোতি লস্কর।
২১ মিনিটেপ্রথম গোল করে দলকে এগিয়ে দেন কিয়ান নাসিরি। বাঁদিক থেকে ঝড়ের গতিতে বক্সে ঢুকে পড়েন সায়ন। ভারসাম্য হারিয়েও ক্রস রাখেন। গোল করতে ভুল করেননি কিয়ান। প্রথম ৪৫ মিনিটে এক গোলই করতে পারে বাগান। ৬৫ মিনিটে রাজ বাসফোরের থ্রু বল থেকে রোহিত ক্রস রাখেন। পিছন থেকে এসে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন সুহেল।

৯০ মিনিটের পর হল আরও ২ গোল। বিভান এবং সায়ন গোল করলেন। এই ম্যাচে মোহনবাগান জার্সিতে অভিষেক হল সায়ন ব্যানার্জির। গোল করিয়ে এবং করে অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখলেন সায়ন। প্রথম ম্যাচে টিম গেমে বাজিমাত করল মোহনবাগান।
অবশেষে কয়েকবছর পর মোহনবাগান মাঠে ফিরল কলকাতা লিগের ম্যাচ। ফ্র্যাডলাইটের আলোর নীচে চলছে ম্যাচ। যদিও দু-দুটি পোস্টারের আলো বন্ধ।ফলে পর্যাপ্ত আলো ছিল না।
এদিকে, ১৮ জন ফুটবলারকে নিয়ে প্রথম দিনের অনুশীলন শুরু ইস্টবেঙ্গল সিনিয়র দলের। কোচ বিনো জর্জের অধীনে শুরু হল অনুশীলন।সহকারী কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে লাচিনপা, দানিশ ফারুখ, বরিস সিং, সন্দীপ মান্ডিরা অনুশীলন শুরু করলো
ডুরান্ড কাপের কলকাতা ডার্বির আগে বড় ধাক্কার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, লাল-হলুদ শিবিরের বিদেশি ফুটবলাররা এবং প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস সময়মতো ভারতে পৌঁছাতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে ডুরান্ড কাপের হাইভোল্টেজ ডার্বিতে সম্পূর্ণ ভারতীয় দল নিয়েই মাঠে নামতে হতে পারে ইস্টবেঙ্গলকে।
















