কলকাতা লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান। সুপার সিক্সের শেষ ম্যাচে মহমেডানকে ৩ -২ গোলে হারিয়ে খেতাব জয় সবুজ মেরুনের । লিগের শেষ ম্যাচে খেতাব জয়ের সুযোগ ছিল ইস্টবেঙ্গল মহমেডানের কাছেও ।কোল ইন্ডিয়াতে সাত গোলে হারিয়েও খেতাব জয় থাকল ইস্টবেঙ্গলের।

 

বারাসত স্টেডিয়ামে মোহনবাগান মহমেডান মিনি ডার্বি হল এক ট্রেলার।গোলকিপারের লাল কার্ড, ১ গোল করে ২ গোল খাওয়া, দুরন্ত কামব্যাক , শেষ পর্যন্ত নাটকীয় জয় পেল মোহনবাগান। ১-২ পিছিয়ে থেকেও ৩-২ জিতল সবুজ-মেরুন। ২০১৮ সালের পর কলকাতা লিগ জিতল মোহনবাগান।

 

 ম্যাচের প্রথম থেকেই থেকেই গোলের জন্য মরিয়া ছিল সবুজ মেরুন একের পর এক আক্রমণ। সুযোগও এল বারবার। ৭ মিনিটেই গোলের সুযোগ এসেছিল সাহালের সামনে। তবে মহামেডানের গোলরক্ষক বিপদ সামলে দেন। দু'মিনিট পর ফের সুযোগ। কিন্তু কাজে লাগল না।

 

২৬ মিনিটে শেষ পর্যন্ত ডেডলক ভাঙে সবুজ-মেরুন। লালিয়ানজুয়ালা ছাংতের মাপা ক্রস। দুরন্ত হেডে গোল সাহালের। ৪২ মিনিটে থানকিমার থেকে পাস পান লালরেমসাঙ্গা জোরালো শটে গোল করেন মহীতোষ রায়।

 

বিরতির পর এগিয়ে গেল মহমেডান।মোহনবাগান গোলকিপার দীপ্রভাতকে ড্রিবল করে টপকে গিয়েছিলেন লালরেমসাঙ্গা। তাঁকে টেনে ফেলে দেন দীপ্রভাত। রেফারি সরাসরি লাল কার্ড দেখান মোহনবাগান গোলকিপারকে। ফলে পরিবর্ত গোলকিপার সৈয়দ জাহিদ হুসেন বুখারিকে নামাতে হয়। একই সঙ্গে সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিলেন বাস্তব রায় । সৈয়দ জাহিদ পরাস্ত করে পেনাল্টি থেকে গোল করেন মহিতোষ। পিছিয় থেকে দুরন্ত প্রত্যাবর্তন করল বাগান। ৭১ মিনিটে ম্যাচে সমতা ফেরালে মোহনবাগান । হেটে দুরন্ত গোল করলেন সাহাল। এর ৪ মিনিট পরেই ফের গোল মোহনবাগানের এবার সাহালের পাস থেকে গোল করলেন সুপার সাব সায়ন বন্দ্যোপাধ্যায় ।বাকিটা সময় রক্ষণ মজবুত করে জয় হাসিল করে মোহনবাগান । সুপার সিক্সে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল ইস্টবেঙ্গল।