কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে আজ(বৃহস্পতিবার) কোল ইন্ডিয়া এসপিএ-কে ৫-১ গোলে হারিয়ে সুপার সিক্সে অভিযান শুরু করলো মোহনবাগান। মোহন বাগান সিএফসি মাঠে, ম্যাচের প্রথমার্ধেই মেরিনারদের পক্ষে জোড়া গোল করেন মনবীর সিং এবং একটি করে গোল করেন সাহাল আব্দুল সামাদ, সন্দীপ মালিক ও কিয়ান নাসিরি গিরি। দ্বিতীয়ার্ধে কোল ইন্ডিয়ার পক্ষে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ইরফান সর্দার।
শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে সবুজ মেরুন। সুপার সিক্সে খেলতে হবে ৩ ম্যাচ। ফলে গোল পার্থক্য ফ্যাক্টর হতে পারে। তাই কোল ইন্ডিয়ার বিরুদ্ধে শুধু জয় নয় গোলের সংখ্যা বৃদ্ধিতে সচেষ্ট ছিল মোহনবাগান। ২০ মিনিটে গোলের খাতা খোলে মোহনবাগান (Mohun Bagan)। সামাদের ডিফেন্স-চেরা পাস পেয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মনবীর। ২৫ মিনিটে ডান দিক থেকে কিয়ান নাসিরির পাস ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি মনবীর। বল চলে যায় কোল ইন্ডিয়ার গোলকিপার সঞ্জয়ের দস্তানায়। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করেন সাহাল। এর ২ মিনিটের মধ্যেই তৃতীয় গোল করল মোহনবাগান। কিয়ানের বাড়ানো বল থেকে সাইড ভলিতে দারুণ ফিনিশ করেন সন্দীপ মালিক।
৩৭ মিনিটে ফের ব্যবধান বাড়ান কিয়ান নাসিরি। প্রথমার্ধ শেষের আগে পঞ্চম গোলটি পেয়ে যায় বাস্তব রায়ের দল। ৪২ মিনিটের মাথায় দীপক বাকথান নিজেদের বক্সে ফাউল করে বসেন মনবীরকে। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি। প্রথমার্ধ শেষ হয় ৫-০ গোলে।তবে দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলায় সেই ধার ছিল না। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন মনবীর। সায়ন নামলেও বাগানের খেলার চালচিত্র বদলায়নি। পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ইরফান সর্দার।ম্যাচ শেষে কোচ বাস্তব রায় বলেন, গোলটা না খেলেই ভালো হত। গোল পার্থক্য নিয়ে এখনই ভাবছি না।
এদিকে, দলের প্রাক্তন প্রধান কোচ অস্কার ব্রুজোন ও তাঁর সহকারীদের সঙ্গে ইস্টবেঙ্গলের একটি ফ্যান পেজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদাছোঁড়াছুঁড়ির মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ইস্টবেঙ্গল এফসি।একটি ফ্যান ক্লাবের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাদের ম্যানেজমেন্টকে ধিক্কার। সব সমর্থকরা জানেন যে আপনাদের অ্যাজেন্ডা, ডাবল স্ট্যান্ডার্ড ও ভাবনা সম্পর্কে কেমন। ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতেই আপনারা এই কাজ করছেন।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যুগ্ম সচিব সত্যনারায়ণের তৎপরতায় ব্যান উঠে যাওয়ার সম্ভাবনা মহামেডান স্পোর্টিং ক্লাবের।
















