Site Logo

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

EBBS Desk·
ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency) নোটিশ পাঠিয়েছে ভারতীয় ক্রিকেটারকে। একই কারণে ‘ফার্স্ট মিসড টেস্ট নোটিশ’ গেছে ভারতীয় মহিলা দলের ওপেনার শেফালি বর্মার (Shefali Verma) কাছেও।

Sponsored

Sranchi In Article

জানা গিয়েছে, যশস্বী ও শেফালি দু’জনেই নাডার ‘রেজিস্টার্ড টেস্টিং পুল’ (RTP)-এর অন্তর্ভুক্ত। এই তালিকায় থাকা অ্যাথলিটদের প্রতি ৯০ দিন অন্তর নিজেদের অবস্থান, উপস্থিতি এবং সময় সম্পর্কে তথ্য জানাতে হয়। কিন্তু নির্ধারিত সময়ে ডোপ টেস্টের জন্য এই দুই ক্রিকেটার উপস্থিত না হওয়ায় তাঁদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই দুই ক্রিকেটার এর ক্ষেত্রে এটা প্রথম নোটিশ হওয়ায় নির্বাসন বা সাময়িক সাসপেনশন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কেন তাঁরা হাজির ছিলেন না তার যথাযথ ব্যাখ্যা দিতে হবে যশস্বী - শেফালি দুজনকেই।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →