Site Logo

ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য অর্থ সাহায্য, বিশ্বকাপের মধ্যেই মানবিক নেইমারের

EBBS Desk··1 min read
ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য অর্থ সাহায্য, বিশ্বকাপের মধ্যেই মানবিক নেইমারের

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ কার্যে আর্থিক সাহায্য করলেন নেইমার জুনিয়র(Neymar Jr)। কয়েকদিন আগে ভয়াবহ ভূমিকম্প হয় ভেনেজুয়েলায়(Venezuela)। বিশ্বকাপের মধ্যেই কঠিন সময়ে ভেনেজুয়েলার পাশে দাড়ালেন নেইমার(Neymar )। 

Sponsored

Sranchi In Article

 জানা গিয়েছে, দুর্গতদের সাহায্যে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা(ভারতীয় মুদ্রায়) দিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার  দেওয়া এই বড় অঙ্কের আর্থিক অনুদান মূলত ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় জরুরি উদ্ধারকাজ পরিচালনা, খাদ্য সরবরাহ, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধপত্র এবং গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরির কাজে ব্যয় করা হবে।

 নেইমার একটি বার্তায় বলেছেন, “আমার হৃদয় ভেনেজুয়েলার মানুষের সঙ্গে রয়েছে। আশা করি এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি জোগাবে।ভেনেজুয়েলার মানুষদের কষ্ট সহ্য করা যাচ্ছে না। ঈশ্বর ওঁদের শক্তি দিন।”

 

 রিখটার স্কেলে ভেনেজুয়েলায় ভূ কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫।, এখনও পর্যন্ত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩,২৩৮ জন। গৃহহীন ৩,১৪২টি পরিবার।

আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেহোর জীবনকেও তছনছ করে দিয়েছে ভূমিকম্প। কয়েক দিন আগেও যাঁদের নিয়ে ছিল তাঁর পৃথিবী, সেই স্ত্রী ও দুই সন্তানকে হারাতে হয়েছে। 

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from খেলা

View All →