বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন আর্জেন্টিনার তারকা নিকোলাস ওতামেন্দি (Nicolas Otamendi)। ২০২৬ সালে বিশ্বকাপ ফাইনালে লিসান্দ্রো মার্তিনেজের বদলে মাঠে নামেন ওতামেন্দি। বিশ্বকাপ ফাইনালের কয়েকদিনের মধ্যেই জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিলেন ওতামেন্দি। জাতীয় দল থেকে অবসর নিলেও, ক্লাব ফুটবল খেলা কিন্তু চালিয়ে যাবেন।
সমাজ মাধ্যমে আবেগপ্রবণ বার্তায় ওতামেন্দি লিখেছেন, 'আজ আমাকে আমার ফুটবল জীবনে সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের কী নির্মম পরিহাস, আমার শেষ ম্যাচটি ছিল একটি বিশ্বকাপ ফাইনাল। ফলাফল আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে লড়েছে। ধন্যবাদ আর্জেন্টিনা, আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য।'
ওতামেন্দি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ। নীল সাদা জার্সিতে জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ, টানা দুটি কোপা আমেরিকার শিরোপা এবং দীর্ঘ সময় ছিলেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম।
















