তৃণমূলের স্বাক্ষর ছাড়াই লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের

বিজেপির হয়ে পক্ষপাতিত্ব দেখাচ্ছেন লোকসভার স্পিকার। রাহুল গান্ধী-সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদদের বক্তব্য পেশ করতে দেওয়া হয়নি। আট জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই দুই ঘটনার প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লার (Lok Sabha Speaker Om Birla) বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে ১২০ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিয়েছে বিরোধীরা। যদিও এই প্রস্তাবে সই করেনি তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, 'তৃণমূলের প্রত্যেক সাংসদ, বিশেষ করে লোকসভার ২৮ জন সাংসদ সবাই স্বাক্ষর করবেন। আমাদের বক্তব্য অনাস্থা প্রস্তাব আনার আগে একটি চিঠি যৌথভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল – যাঁরা ইন্ডিয়া জোটের শরিক – তাঁরা সবাই স্বাক্ষর করে লোকসভার অধ্যক্ষর কাছে জমা করুক। যে চারটি দাবিতে বিতর্ক চলছে – যেমন আটজন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের সাসপেনশন তুলে নেওয়ার জন্য সময় দেওয়া হোক অধ্যক্ষকে। দুদিন-তিনদিনের সময় দেওয়া যেতে পারে। আজ মঙ্গলবার একটি চিঠি জমা হল। বৃহস্পতিবারের মধ্যে যদি কোনও সুরাহা না হয় তাহলে অনাস্থা আনা হবে।' কিন্তু তৃণমূলের কথা না শুনেই কংগ্রেস অনাস্থা প্রস্তাব (No confidence motion) জমা দেওয়ায় I.N.D.I.A-এর ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিল হাত শিবির (Congress)।
Sponsored

সোমবারের পর মঙ্গলেও অধিবেশনে মুলতুবি ঘোষণা করে দেন স্পিকার। এরপরই ওম বিড়লার অধিবেশন চালানোর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তিনি জানান, 'তৃণমূল চায় অধিবেশন চলুক। সংসদ চলুক। সরকার চায় না সংসদ চলুক। আজ দুবার অধিবেশন মুলতুবি হয়েছে। স্পিকার একবারও হাউসে আসেননি। চেয়ারে বসেননি। কাল ২টোর সময় মুলতুবি করেছেন আজ সকাল ১১টা পর্যন্ত। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর তাহলে আপনি ১৮-২০ ঘণ্টা মুলতুবি করবেন কেন? আপনারও দায় রয়েছে। সংসদ চালানোর দায়িত্ব সরকারের। আমরা চাই বাজেট নিয়ে আলোচনা হোক। সরকার সংসদ চালাতে চায় না।' এরপরই বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রসঙ্গ উঠতেই ডায়মন্ড হারবারের সাংসদ জানান, তিনদিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে তবে তৃণমূল স্বাক্ষর করবে। আজ যদি আনে তাহলে তৃণমূল চিঠি দেবে। তারপর তিনদিনের মধ্যে দাবি নিয়ে কোনও উত্তর স্পিকার না দিলে অনাস্থায় স্বাক্ষর করবে তৃণমূল। কিন্তু তার আগেই অনাস্থা জমা দিল রাহুল গান্ধীর দল। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, ভারতীয় সংবিধানের ধারা ৯৪সি অনুসারে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এদিন দুপুর ১টা ১৪ মিনিটে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে প্রস্তাব আনা হয়েছে। এদিন প্রথমবার জমা দেওয়া অনাস্থা প্রস্তাবে তারিখের ভুল থাকায় তা সংশোধন করে দ্বিতীয়বার জমা দেওয়া হয়েছে। প্রথমবার ২০২৬-এর জায়গায় ২০২৫ লেখা হয়েছিল।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
16h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
2d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
2d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
