বিশ্বকাপের মধ্যেই বর্ণবিদ্বেষের কালো ছায়া।  শনিবার প্রিকোয়ার্টার ফাইনালের ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ নিয়ে  বিতর্ক এখনও মেটেনি, এরইমধ্যে ফরাসি অধিনায়ক  এমবাপেকে ( Kylian Mbappé) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া(Celeste Amarilla) । ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ জুড়ে একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ, ঘটনা ঘটায় প্যারাগুয়ে। এরইমধ্যে প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়ার  বর্ণবিদ্বেষী মন্তব্য ঘিরে তোলপাড় ফুটবল বিশ্ব। 

প্যারাগুয়ের সেনেটর এমবাপেকে নিয়ে বলেন, ‘প্রথম থেকেই তোমার উন্নাসিক হাবভাব আমার একেবারে সহ্য হয় না। সেদিন ম্যাচে খেলতে আমাদের ফুটবলারদের বিশ্রী মন্তব্য করে। ম্যাচ  শেষে যেভাবে করমর্দন এড়িয়ে গেছো সেটাও খুব খারাপ ব্যবহার এমবাপে আসলে ক্যামেরুন থেকে উঠে আসা ‘চাকর’ যে কিনা নিজেকে ফরাসি বলে চালানোর চেষ্টা করছে।

সমাজ মাধ্যমে এই বিতর্ক ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বর্ণ বিদ্বেষ মন্তব্যে নিন্দার ঝড় উঠে প্যারাগুয়ের সেনেটরের বিরুদ্ধে।  এই নিয়ে এমবাপের পাশে দাড়িয়েছে ফিফা।

প্রেসিডেন্ট ইনফানতিনো সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন , ‘কিলিয়ান এমবাপেকে উদ্দেশ্য করে করা বর্ণবিদ্বেষী মন্তব্যের আমি স্পষ্ট ভাষায় নিন্দা করছি। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে এবং তাকে হারাতে হবে।ফ্রান্সের অধিনায়কের পাশে গোটা ফুটবল বিশ্ব এবং সমাজ রয়েছে। ’

 পাল্টা প্যারাগুয়ের সেনেটরকে কড়া জবাব দিয়েছেন ফরাসি তারকা। এমবাপে লিখেছেন, ‘আপনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নন। বর্ণবৈষম্য মূলক মন্তব্য করে আপনি আসলে নিজের দেশের ফুটবলারদের লড়াইকেই অসম্মান করছেন। আপনি এক অপদার্থ মহিলা, যিনি নিজের দেশের সবচেয়ে খারাপ ছবিটা তুলে দেন।’