বাংলাদেশের সঙ্গে প্রতারণা পিসিবির, ভারত-পাক ম্যাচ বয়কট নাটকের নেপথ্যে নকভির চাল ফাঁস!

বাংলাদেশের পাশে থাকার নাটক করে ভারত-পাক ম্যাচ বয়কট নিয়ে যে চিত্রনাট্য লিখলেন নকভি তাতে নিজেদের প্রতারিত মনে করছেন পদ্মাপারের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। মাত্র ৮ দিনের মধ্যে যেভাবে সিদ্ধান্ত বদল করে ভারতের বিরুদ্ধে খেলার কথা জানিয়েছে পিসিবি (PCB)তাতে প্রশ্ন উঠছে এই গোটা ঘটনাই কি আগে থেকে সাজানো ছিল? বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে আসলে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Raza Naqvi) নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিলেন, তাঁরা যেন একটি চিঠি লেখেন যেখানে তাদের তরফ থেকে পাক বোর্ডকে অনুরোধ করা হয় ভারত- পাক ম্যাচ খেলার জন্য।
Sponsored

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে নামবেন বাবর আজমরা। রবিবার আইসিসির (ICC)সঙ্গে বৈঠকের পর সোমে পাক সরকারের সঙ্গে আলোচনা করেন নকভি। সাংবাদিকদের বিবৃতি দিয়ে বলেন, বাংলাদেশ তাদের অনুরোধ করেছে ভারতের সঙ্গে ম্যাচ খেলার জন্য। এরপরই বাংলাদেশ মনে করছে পাকিস্তান 'বেইমানি' করেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা যদিও বাংলাদেশকে কোনও জরিমানা করেনি। পাকিস্তান জানত,'ফোর্স ম্যাজেওর'-এর ফাঁকা বুলি আউড়ে বিশাল আর্থিক ক্ষতি সামাল দেওয়া যাবে না। চুক্তি ভেঙে ভারত ম্যাচ না খেললে, সম্প্রচার সংস্থা ছেড়ে কথা বলবে না। আইসিসি সলমন আলিদের সমস্ত খেলা বন্ধ করে দেবে। মাঝখান থেকে সমস্যায় পড়ল বাংলাদেশ। পাকিস্তান প্ল্যান মাফিক নিজেদের জায়গা সুরক্ষিত করে নিল কিন্তু বাংলাদেশের T20 বিশ্বকাপ খেলা হল না।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
14h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
2d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
2d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
