পেশাদারি ফুটবল থেকে অবসর নিলেন ফুটবলার প্রবীর দাস। নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তার মাধ্যমে এই ঘোষণা করলেন তিনি। সেই মোহনবাগান জার্সিতেই দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ফুটবল জীবনের ইতি টানলেন প্রবীর দাস।
২০১২-১৩ মরশুমে পৈলান অ্যারোজের প্রথম সিনিয়র পর্যায়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন প্রবীর। এরপর ডেম্পো থেকে মোহনবাগানে আসেন। আইএসএলে লোনে এটিকে-তে যোগ দেন। এরপর এটিকে মোহনবাগান দলেও ছিলেন। ফুটবলার জীবেন সেরাটা কাটিয়েছেন সবুজ মেরুন জার্সিতে। মোহনবাগান ছাড়ার পর বেঙ্গালুরু, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটিতে খেলেন। শেষ মরশুমে ইন্টার কাশি দলের সদস্য ছিলেন। অনূধ্ব ২৩ ভারতীয় দলে খেলেছেন।
এদিকে পানামা ম্যাচের আগে জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে জটিলতা অব্যাহত। আসন্ন তিনটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছিলেন খালিদ জামিল।গতকাল থেকে শুরু হওয়া ক্যাম্পে ১৬ জন যোগ দিয়েছেন।ইস্টবেঙ্গলের সুযোগ পাওয়া ৫ ফুটবলার এসিএস টু-র ম্যাচ খেলার পর এসে যোগ দেবেন।বাকি ৫ ফুটবলারের মধ্যে মোহনবাগানের মনবীর, সাহাল কলকাতা লিগের চ্যাম্পিয়নশীপ ম্যাচ খেলে যোগ দেবেন,অনিরুদ্ধ থাপার চোট থাকায় তার যোগ দেওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন আছে,কিন্তু বাকি দুই ফুটবলার? অর্থাৎ রায়ান উইলিয়ামস ও রিকি মিতেই,ব্যাঙ্গালুরু এফ সি-র এই দুই ফুটবলার এখনও ক্যাম্পে যোগ দেননি,যদিও ব্যাঙ্গালুরুর এখন কোন প্রতিযোগিতামূলক ম্যাচ নেই।
মঙ্গলবার হঠাৎই ভারতীয় দলের প্রাক্তন কোচ মানোলো মার্কুয়েজ টুইট করে ক্লাবের ফুটবলার না ছাড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।যদিও বলে রাখা ভালো ফিফা উইন্ডো শুরু কিন্তু ২১ তারিখ থেকে।
কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশী, আইভরি কোস্টের ফরোয়ার্ড আকে আর্নড লোবা। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইতিপূর্বে স্বদেশ আইভরি কোস্ট ছাড়াও পেরু, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও লিবিয়ার মতো দেশের ক্লাব ফুটবলে খেলেছেন। একদা আইভরি কোস্টের অনুর্দ্ধ-২০ জাতীয় দলেও খেলেছেন এই তারকা। এবার ইস্টবেঙ্গল, গোলের জন্য অনেকটাই ভরসা করবে তাঁর উপর।
মঙ্গলবার মোহনবাগান মাঠে নিজেদের বিদেশিদের সঙ্গে সিনিয়র দলের ফুটবলারদের কম্বিনেশন তৈরির জন্য সুখচর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্ট। মিগুয়েল ফিগুয়েরার একমাত্র গোলে জয় পেল তারা। আপাতত বাগানের ফোকাসে কলকাতা লিগ ও শিল্ড।
















