মহালয়ার দিনে ইডেনে হবে পুজোর জমকালো উদ্বোধন। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৫  সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন চাওয়া হয়েছে। তথ্য সংস্কৃতি দফতর এই অনুষ্ঠানের আয়োজক হলেও,  ক্রীড়া দফতরের পক্ষ থেকে যদিও সরাসরি চিঠি পাঠানো হয়নি সিএবির কাছে।

এসপিজির তরফে সমস্ত নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার জন্য ইডেনের দায়িত্বে থাকবেন। মহালয়ার পরের দিন অর্থাৎ ১১ তারিখ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ বাংলা বনাম দিল্লি কলকাতায় হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হলে সেটি কল্যাণীতে হবে বলেই সিএবির খবর।

 ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা থাকায় ইডেন ২১ দিনের জন্য চেয়েছে কেন্দ্রীয় সরকার।এর ফলে ১১ অক্টোবর ইডেনে বাংলা বনাম দিল্লির রঞ্জি ম্যাচ হচ্ছে না। ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে কল্যাণীতে। কারণ ম্যাচের সূচি পরিবর্তন না  ইডেনে ম্যাচ করা সম্ভব হবে না। ১০ অক্টোবর অনুষ্ঠান। তারও পাঁচদিন পর পর্যন্ত ইডেন সিএবির হাতে থাকবে না। শোনা গেল, অনুষ্ঠান শেষ হয়ে গেলেও মাঠকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে। ফলে রঞ্জি ম্যাচের জন্য মাঠ বা পিচ প্রস্তুত করা যাবে না।
 
কিন্তু কেন এত দিনের জন্য ইডেন নেওয়া হচ্ছে, জানা গিয়েছে মহালয়ার অনুষ্ঠান জাকজমকপূ্র্ণ হবে। এরজন্য ইডেনকে সাজিয়ে তোলা হবে। এতে সময় লাগবে। পাশাপাশি মোদি, শুভেন্দুর মতো ভিআইপিরা উপস্থিত থাকবেন, তাই নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে। 

বিগত কয়েক বছর মহালয়ার আগেই পুজোর উদ্বোধন হয়েছে। সেই বিষয়ে এদিন সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। বিসর্জনের কার্নিভালও হবে না এবার। তবে, মহালয়ায় ইডেনে মেগা শো-র মাধ্যমে পুজোর উদ্বোধন করা হবে। পর্যটন দফতর ও তথ্য সংস্কৃতি দফতরের যৌথ কর্মসূচি ইডেন গার্ডেন্সে মহালয়ায় মেগা ড্রোন শো থেকে আতশবাজির প্রদর্শনী হবে। ৬টি শহরে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলকাতায় রোড শো হবে।

তবে ই-মেলটি সরাসরি বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-কে পাঠানো হয়নি। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও  ই-মেলটি পাঠানো হয়নি। পাঠানো হয়েছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সচিবকে। ই-মেলটির প্রেরক রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সচিব  সৌমিত্র মোহন।