ক্রিকেট ছেড়ে ফুটবলের ক্লাবে রিঙ্কু সিং, কুলদীপ যাদবরা! অবাক করা হলেও ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেটারদের দেখা গেল ফুটবলের ডেরায়। রিঙ্কুর হাতে দেখা গেল ম্যান ইউয়ের জার্সি, অন্যদিকে, ওল্ড ট্রাফোর্ডের ট্যানেলে হাঁটলেন কুলদীপ যাদব।
কুলদীপ, রিঙ্কুরা দল বদল করেননি বা ক্রিকেট ছেড়ে ফুটবলকে বেছে নেননি। এর নেপথ্যে আছে স্পনসরদের মার্কেটিং কৌশল। ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক বৃহৎ সংস্থাগুলো একাধিক খেলার স্পনসর। অ্যাডিডাসে ভারতীয় ক্রিকেট দল এবং ম্যান ইউয়ের স্পনসর। দুটি দলের অফিসিয়াল কিট স্পনসর অ্যাডিডাস। ফলে ভারতীয় দল ইংল্যান্ড সফরে গেলে ওল্ড ট্রাফোর্ডে যান। এমনকি ক্রিকেটাররা ব্যক্তিগত সফরে গেলেও সেই সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগায় অ্যাডিডাস। তারই অঙ্গ হিসাবে রিঙ্কু এবং কুলদীপদের দেখা গেল ম্যান ইউয়ের ডেরায়।স্পনসরদের চুক্তির কারণে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডেও (Old Trafford) ইউনাইটেডের জার্সি হাতে পোজ দিতে হয় তাঁকে।
ম্যানচেস্টার সিটির বা লিভারপুল মতো প্রথম সারির ক্লাবের কাছে ভারত এক বিশাল বাজার। এ দেশে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়লেও ক্রিকেট এখনও অবিসংবাদিত ধর্ম। রিঙ্কু সিং বা সূর্যকুমার যাদবদের মতো আইকনদের আমন্ত্রণ জানিয়ে ফুটবল ক্লাবগুলো সহজেই উপমহাদেশের মূলস্রোতের সংস্কৃতির অংশ হয়ে ওঠে।
এদিকে, দলীপ ট্রফিতে ভাল খেলার পুরস্কার পেলেন মুকেশ কুমার। বাংলার পেসারকে কাউন্টিতে শেষ দু’টি ম্যাচ খেলানোর জন্য সই করাল নটিংহ্যামশায়ার। শুধু মুকেশ নয় একইসঙ্গে মহম্মদ শামিকেও সই করাতে পারে নটিংহ্যামশায়ার। ভারতের হয়ে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ২৬ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন মুকেশ। তিনটি টেস্ট খেলেছেন তিনি।
















