শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মারকাটারি ব্যাটিং ঋষভ পন্থের। প্রথম ইনিংসে ৩৯ রান পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ৬৬ রান। এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০ ছক্কা মারলেন পন্থ।
টেস্টে ছক্কার সেঞ্চুরি করে পন্থের নজির, মাঠেই রাহুল-দেবদত্তের ‘চুম্বন’
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে আরও একটি রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০ ছক্কা মারলেন পন্থ।
Sponsored

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে লাল বলের ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড করলেন পন্থ। লাহিরু কুমারার গুড লেন্থ বলে লং লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান পন্থ। নিজের ৫১তম টেস্টে এই নজির গড়েন। গলে তুলে নেন তাঁর ২০তম টেস্ট অর্ধশতরান। ট এই তালিকায় সকলের উপরে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মেরেছেন ১৩৮ ছক্কা। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। তিনি মেরেছেন ১০৭ ছক্কা। ১০০ ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। চতুর্থ ব্যাটার হিসাবে এই ক্লাবে ঢুকলেন পন্থ।
গল টেস্টের চতুর্থ দিন সকালে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। দিনের তৃতীয় বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। সেখান থেকে দলের হাল ধরেন কে এল রাহুল (KL Rahul)ও দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। ৬৫ রানের জুটি গড়েন দু’জনে। শেষ পর্যন্ত ৪৭ বলে ৩৫ রান করে আউট হয়ে যান রাহুল। দেবদত্ত করেছেন ৭৫ বলে ৪৪ রান। তবে তাঁদের দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি চর্চা চলছে মাঠের মধ্যে ‘চুম্বন’ নিয়ে।
শ্রীলঙ্কা স্পিনার প্রভাত জয়সূর্যের বল রাহুলের প্যাডে লাগলে আউট দিয়ে দেন আম্পায়ার। হতাশ হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন রাহুল। দেবদত্ত সেসময়ে পিছন থেকে ডাক দিয়ে রাহুলকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন। প্রথমে রাজী না হলে পরে রিভিউ নেন রাহুল। দেখা যায়, স্টাম্পে বল লাগছে না। ডিআরএসে নট আউট হন রাহুল। জীবন ফিরে পেয়েই দেবদত্তকে জড়িয়ে ধরেন রাহুল। তারপরই ‘চুম্বন’।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













