কলকাতা ৩২°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
খেলা

জমি জটে আটকে উত্তরাখণ্ডে প্রত্যাবর্তন! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ঋষভ

বাড়ি তৈরির ক্ষেত্রেও অন্তরায় সেই জমি। কোনও সাধারণ মানুষ নয়, নিজের জন্মভূমিতে স্বপ্নের বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি পাচ্ছেন না খোদ ঋষভ পন্থ!

জমি জটে আটকে উত্তরাখণ্ডে প্রত্যাবর্তন! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ঋষভ

বাংলায় জমি জটে শিল্প আটকে থাকার কথা প্রায়শই শোনা যায়, কিন্ত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরাখণ্ডেও জমি জট! না কোনও শিল্প স্থাপনের জন্য নয়। বাড়ি তৈরির ক্ষেত্রেও অন্তরায় সেই জমি। কোনও সাধারণ মানুষ নয়, নিজের জন্মভূমিতে স্বপ্নের বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি পাচ্ছেন না খোদ ঋষভ পন্থ!

Sponsored

Sranchi In Article

জমির সমস্যা মেটাতে গভীর রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে সাহায্যের আবেদন করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। নিজের রাজ্যে উত্তরাখণ্ডে ফিরতে চান পন্থ। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও সেখানে পছন্দসই জমি পাচ্ছেন না। জমি অধিগ্রহণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়ে একেবারে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। 
 হরিদ্বার জেলার রুরকিতে জন্ম নেওয়া ঋষভ দিল্লিতে পেশাদার ক্রিকেট খেলার আগে এই রাজ্যেই তাঁর ক্রিকেটযাত্রা শুরু করেছিলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করে চলেছেন, তবে উত্তরাখণ্ডের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক এখনও রয়েছে। কিন্ত সেই রাজ্যের নিয়ম অনুসারে  এসেকপি হয়েছেকোনও বাইরের রাজ্যের বাসিন্দা তাঁর জীবদ্দশায় শুধুমাত্র একবার সর্বোচ্চ ২৫০ বর্গমিটার (প্রায় ৩০০ গজ) জমি বাড়ি তৈরির জন্য কিনতে পারবেন।
পন্থ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, তাঁকে রাজ্যকে প্রমোট করার জন্য পুরস্কার হিসাবে জমি দেওয়ার কথা জানানো হলেও, সেই জমিও তিনি পাননি। তিনি ওই পোস্টটিই ফলোআপ করে আরও একটি পোস্ট করে লেখেন যে তিনি বিনামূল্যে কিছুই চাইছেন না, বরং রাজ্যের থেকে ন্যায্য দামেই জমি কিনতে চাইছেন তিনি যাতে নিজের রাজ্যে নিজের প্রথম বাড়ি তৈরি করতে পারেন।

পন্থ লিখেছেন, ‘পুষ্কর ধামি স্যর, আপনি কেমন আছেন? আমি দিল্লি থেকে  উত্তরাখণ্ডে ফিরে আসতে চাই চাই। কিন্তু সেখানে থাকার মতো উপযুক্ত ও বড় জমি খুঁজে পাইনি। আমি নিজের রাজ্য উত্তরাখণ্ডকে ভালোবাসি। আমার বিনীত অনুরোধ, দয়া করে জমি অধিগ্রহণে সাহায্য করুন।’

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →