বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই পদত্যাগ করলেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ(Roberto Martinez )। এক আগেও কয়েকটি দেশের কোচ একই সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার সেই তালিকায় যুক্ত হলেন মার্টিনেজও। স্পেনের কাছে হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে পর্তুগিজদের। 

আগের বিশ্বকাপে রোনাল্ডোদের দায়িত্ব নিয়েছিলেন মার্টিনেজ।  রোনাল্ডো, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, ভিটিনহা, নুনো মেন্দেসের মতো ভালো ফুটবলারদের পেয়েও বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালের বেশি দলকে নিয়ে যেতে পারলেন না।

 ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি। তাঁর কথায়, “আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। দলের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু সাফল্য এনে দিতে পারেনি পারিনি। তাই থাকার কোনও মানে হয় না।পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল। পর্তুগাল ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগ করবে। আমার চুক্তি আজকেই শেষ। ”

অন্যদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল রোনাল্ডোর। এটাই শেষ বিশ্বকাপ ছিল সিআরসেভেনর। রোনাল্ডোর দেশের জার্সিতে ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ ও ২০২৫ সালের নেশনস লিগ জিতেছে, ইউরোই সান্তনা রোনাল্ডোর কাছে। কান্না ভেজা চোখে মাঠ ছাড়লেন।

রোনাল্ডো বলে গেলেন, “আমি পর্তুগালের হয়ে তিনটে ট্রফি জিতেছি। আমি আসার আগে পর্তুগাল একটা ট্রফিও জিততে পারেনি। এটাই বাস্তব।”