সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার সঞ্চালকের ভূমিকায় আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক। টেস্ট ও টি২০ থেকে অবসর নিয়েছেন বর্তমানে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন রোহিত শর্মা। ২২ গজে ব্যাট হাতে ঝড় তোলার পর এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে হিটম্যানকে। এই শো-তে তাঁর সঙ্গে থাকতে পারেন অজয় দেবগণ।
এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে 'দ্য রোহিত শর্মা শো' (The Rohit Sharma Show)। টিভি নয় এই অনুষ্ঠানটি স্ট্রিমিং হবে সোনি লিভ-এও (Sony LIV)। ঠিক কী ফরম্যাটে হবে এই শো, তা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি। তবে প্রিভিউ পেজে একে একটি 'রিয়েলিটি প্রোগ্রাম' হিসেবেই দেখানো হয়েছে।মনে করা হচ্ছে, এটি একটি পারিবারিক রিয়ালিটি শো হতে চলেছে। যাকে সম্প্রচারকারী সংস্থা 'সবচেয়ে বড় বিনোদন অভিষেক' বলে নাম দিচ্ছে। ভিডিও-র ক্যাপশনে রোহিত লিখেছেন, 'স্টেজ তৈরি, ক্যামেরা তৈরি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।'
চলতি বছরের মে মাসে আইপিএলের সময়ই তিনি যে কোনও শো করতে পারেন সেই আভাস দিয়েছিলেন রোহিত। টেস্ট ম্যাচের সময় রোহিতের বিখ্যাত মন্তব্য, “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা।” নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে সেখানে রোহিত মজার ছলে বলেছিলেন, “দু’লাইন কী বললাম, এত ভাইরাল হয়ে গেল। পুরো শো এলে কী হবে ভাবুন তো!”
রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছে।একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচ-পাঁচবার আইপিএল জিতেছেন। এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
এর আগে সৌরভ দাদাগিরি করেছেন, কয়েকদিন পরই আসবে বিগ বস। রোহিত কিন্ত দাদার থেকে টিপস নিতে পারেন।
rohit
















