কলকাতা ২৯°সে
ব্রেকিং
অসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টের
খেলা

মা-বোনেদের ছাড়াই চার সাক্ষীকে নিয়ে চার হাত এক, রোনাল্ডোর বিয়ে ঘিরে জোর গুঞ্জন

মা-বোনেদের ছাড়াই চার সাক্ষীকে নিয়ে চার হাত এক, রোনাল্ডোর বিয়ে ঘিরে জোর গুঞ্জন

নিজের বিয়েতে মা, বোনেদেরও ডাকেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! পর্তুগালের এক টিভি প্রেজেন্টার এমনই দাবি করেছেন। ১১ জুলাই কাসকাইসের বাড়িতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজকে বিয়ে করেন রোনাল্ডো। অত্যন্ত প্রাইভেট এই বিয়ের অনুষ্ঠানে মাত্র চারজন উইটনেস ও রোনাল্ডোর পাঁচ সন্তান উপস্থিত ছিলেন বলে খবর। টিভি প্রেজেন্টার ক্রিস্টিনা ফেরেইরা বলেছেন, পরিবারের লোকজন সম্ভবত শেষমুহূর্ত পর্যন্ত জানতেন না। কিংবা ৩০ সেকেন্ড আগে জেনেছেন। তবে ওই প্রেজেন্টার বা তাঁর সহযোগী কেউ এই খবরের পুরো দায়িত্ব নিতে চাননি। সবটাই নাকি তাঁরা সমাজমাধ্যম থেকে জেনেছেন।

Sponsored

Sranchi In Article


রিপোর্টে বলা হয়েছে বিয়ের সার্টিফিকেটে উপস্থিতির উল্লেখ রয়েছে শুধু রোনাল্ডোর বন্ধু মিগুয়েল পাইক্সাও, জর্জিনার বোন ইভানা রডরিগেজ, স্প্যানিশ জুয়েলার জোস রডরিগেজ সাঙ্গিল ও তাঁর স্ত্রী মনিকা গঞ্জালেস মার্টিনেজের। এখানে কোথাও রোনাল্ডোর মা ডলোরেস আভেরা বা তিন বোন হুগো, এলমা ও কাটিয়ার উল্লেখ নেই। রোনাল্ডোর মায়ের না থাকা অবশ্য আশ্চর্যের। তিনি রোনাল্ডোর বিয়ের রিংয়ের ছবিতে হার্টের ইমোজি দিয়েছিলেন। তবে ওই প্রেজেন্টার এটাও বলেছেন যে বিয়ের ব্যাপারটা এত গোপন রাখা হয়েছিল যে হয়তো একেবারে শেষমুহূর্তে মা-বোনেদের জানানো হয়েছিল। ছোট্ট অনুষ্ঠানে পোর্তো থেকে রেজিস্টার এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান হতে পারে ভেবে বহু মানুষ, মিডিয়া মাদেইরার ফুঞ্চল ক্যাথিড্রালে ভিড় করেছিলেন। কিন্তু সবাইকে হতাশ হতে হয়েছিল।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from খেলা

View All →