চলতি বছরে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় দলের। চলতি বছরেই শুভমান গিলের দলের রয়েছে বাংলাদেশ সফরও। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সিরিজ নিয়ে এখনও সবুজ সংকেত দেওয়া না হলেও বিসিবি আশাবাদী ভারতীয় দল পদ্মাপারে ম্যাচ খেলতে যাবে, সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে।
২০২৫ সালেই ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা হয়নি বাংলাদেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি এবং সে দেশের অন্তর্বর্তীকালীন শাসকদের তীব্র ভারত-বিরোধিতার কারণে । চলতি বছরের সেপ্টেম্বরে তিনটে একদিনের এবং তিনটে টি-টোয়েন্টি সিরিজ আছে। জুলাই মাসের শুরুতে এই ম্যাচের মিডিয়া স্বত্বের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কতর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা এই সফর নিয়ে আশাবাদী। আমরা বিসিসিআইয়ের কাছ থেকে সবুজ সংকেত পাইনি, তবে ভারত আসছে না, সেটাও বলেনি। আমরা আশা করছি, বিসিসিআইয়ের কাছ থেকে একটি ইতিবাচক সাড়া পাব।”
এবার গম্ভীরের সহকারীর পদ ছাড়লেন রায়ান টেন দুশখাতে(Ryan Ten Doeschate s)। এরই মধ্যে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, ভারতীয় দলের কোচিং স্টাফের এক সদস্য আগামী দিনে আইপিএল দলে যোগ দেবেন, ফলে তিনি জাতীয় দল ছেড়ে দেবেন। তাঁর কথা চূড়ান্ত হয়ে গিয়েছে।
গৌতম গম্ভীরের আরও এক সহকারীর ভবিষ্যৎ অনিশ্চিত, বিকল্প কাজের সন্ধান শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে গৌতম গম্ভীরের সহকারী হিসাবে আছেন রায়ান টেন দুশখাতে, মর্নি মর্কেল, সীতাংশু কোটাক এবং টি দিলীপ। স্পষ্ট হয়ে গেল রায়াই দল ছাড়ছেন।
প্রোটিয়া প্রাক্তনী লন্ডনে থাকেন পরিবারের সঙ্গে। ভারতীয় দলের ঠাঁসা ক্রীড়াসূচি, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সিরিজ খেলার ধকল আর তিনি নিতে চাইছেন না। তিনি চাইছেন এমন কোনও চাকরি যাতে সারাবছর দলের সঙ্গে থাকতে হবে না। ধকল কম হবে। শোনা যাচ্ছে, আইপিএলের কোনও এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছেন রায়ান। আগামী দিনে আইপিএলেই দেখা যেতে পারে তাঁকে।
এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে যে, আসন্ন জিম্বাবোয়ে সফর ও এশিয়ান গেমসে গম্ভীরের বদলে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচ হিসাবে পাঠানো হতে পারে। দুই সফরে লক্ষ্ণণের সহকারী হিসাবে যেতে পারেন সাইরাজ বাহুতুলে।
















