বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের সব থেকে বেশি আন্ডারেটেড যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা তিনিই। সেমিফাইনালে রান তাড়া করার ক্ষেত্রে শেষ ওভারের চাপ কমাতে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হোক, বা ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়াকে রানের পাহাড়ে পৌঁছে দিতে কুড়িতম ওভারে চার ছয়ের বন্যা- সবেতেই অনবদ্য শিবম। বিশ্বকাপে মোট ২৩৫ রান করেছেন, পেয়েছেন পাঁচটি উইকেট। যখনই দরকার পড়েছে তখনই পারফর্ম করে দেখিয়েছেন তিনি। এবার ট্রফি জয়ের পর বিমানে নয় বরং ছদ্মবেশে ট্রেনে করে ফিরলেন তারকা ক্রিকেটার!
Sponsored

ঝাঁ চকচকে আলো আর প্রচার থেকে খানিকটা দূরে থাকতে ভালোবাসেন শিবম। খেলার বাইরে যখনই সময় পান পরিবারের সঙ্গে প্রিয় মুহূর্ত কাটাতে চান। বিশ্বজয়ের সাফল্যের পর তাই আর বাড়ি ফেরার জন্য বিমানের অপেক্ষা করতে পারলেন না তিনি। থার্ড এসি কামড়া টিকিট কেটে ছদ্মবেশ নিয়ে রেল সফর করলেন অলরাউন্ডার। দুবের কথায়, “রাতে কোনও বিমান ছিল না। তাই আমি ঠিক করি আহমেদাবাদ থেকে ট্রেন ধরে সকালের মধ্যে মুম্বই ফিরব। আমি গাড়িতেও ফিরতে পারতাম। কিন্তু ট্রেনে তাড়াতাড়ি হল। আমি, আমার স্ত্রী ও এক বন্ধু ঠিক করি ট্রেনে ফিরব। থার্ড এসি’র টিকিট পাওয়া যাচ্ছিল, তাই সেটাই কেটে নিই। সবাই একটু দুশ্চিন্তায় ছিল যে, ট্রেনের ভিতর কেউ যদি আমাকে চিনে ফেলে, তাহলে কী হবে?আমি টুপি ও মাস্ক পরেছিলাম। ফুল হাতা টি-শার্ট পরা ছিল। ভোর ৫টা ১০-এ ট্রেন ছিল। প্লাটফর্মে খুব বেশি লোক থাকার কথা নয়।মুম্বই ঢোকার আগে পুলিশকে জানিয়ে দিয়েছিলাম। তারা সব ব্যবস্থা করে।” বিশ্বকাপজয়ী ক্রিকেটারের এই 'ফ্যামিলিম্যান' মানসিকতা মন জয় করেছে নেটিজেনদের।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কমনওয়েলথ শুরুর আগেই বিপাকে ভারতীয় বক্সিং দল!
19h ago

বিদেশের মাঠে দাপুটে পারফরম্যান্স, ফেডারেশনের কাছে ব্রাত্য মিনার্ভা ফুটবল অ্যাকাডেমি
1d ago

স্পেন যোগে ২০২৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া! আশায় ভক্তরা
1d ago

বাগানে ক্লাস শুরু ডিলমপেরিসের, ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ হাবাসের
1d ago

ফকল্যান্ডের ব্যানার দেখিয়ে বিপদে মেসির ৩ সতীর্থ, শাস্তির মুখে আর্জেন্টিনা দলও!
1d ago

দেশে ফিরলেন না মেসি, স্পেনের কাছে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
1d ago
More from খেলা
View All →
ফাইনালে গোল করেও ট্রফি ছিল অধরাই, স্পেনের নায়ক টোরেসের সঙ্গে রয়েছে কলকাতা কানেকশনও
2d ago

বিশ্বকাপ ফাইনালে হারের পরই অবসর নিচ্ছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মেসি
2d ago

মেসিকে আবেগপ্রবণ বার্তা আর্জেন্তিনা ফুটবল সংস্থার, কান্না ভেজা চোখে বিদায়ের ইঙ্গিত স্কালোনির
3d ago

স্বপ্নভঙ্গের যন্ত্রনার মধ্যেই মেসির প্রাপ্তিও শূন্য, পুরস্কারের তালিকায় স্প্যানিশ আধিপত্য
3d ago

FIFA World Cup: আগাগোড়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ জয় স্পেনের, নিষ্প্রভ মেসি
3d ago
