ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) মুকুটে আরও এক পালক। রবিবার জাপানে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন বাঁ হাতি ব্যাটার। তৃতীয় ওভারে নিজস্ব স্টাইলে বাউন্ডারি মেরে অনায়াসে টপকে গেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসকে। এই মুহূর্তে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের সিংহাসনে স্মৃতি। মোট রান ৪৭৬১। মাত্র ১৭১ ইনিংসে টি২০ ক্রিকেটের রানের চূড়ায় পৌঁছে গিয়েছেন মান্ধানা।

বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বড় রান পাননি মান্ধানা। ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩৭ রান করেছেন। এই রান করেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেন স্মৃতি।  দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস তাঁর রান ৪৭৫৮। তৃতীয় স্থানে আছেন স্মৃতির সতীর্থ তথা ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।  তাঁর সংখ্যা ৪২৮৭। ৪২৮২ রান করে চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু। 

চলতি মাসের শুরুতেই আরও একটি বড় রেকর্ড নিজের নামে করেছিলেন স্মৃতি। সব ফরম্যাট মিলিয়ে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার মিতালি রাজকে পিছনে ফেলেছিলেন তিনি। মহিলাদের এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মান্থানা ৬৪ বলে ১২৪ রান করে টপকে গিয়েছিলেন মিতালিতে। ভারতের প্রাক্তন অধিনায়কের মোট রান ১০ হাজার ৮৬৮।
 
এক বছর আগে ব্যাক্তিগত জীবনে ঝড়ের মুখোমুখি হন স্মৃতি। বিয়ের দিনেই প্রেমিক পলাশের সঙ্গে সম্পর্ক ভাঙে স্মৃতির। এরপর মাঠে ফেরেন স্মৃতি। ব্যক্তিগত জীবনের যন্ত্রনাকে পিছনে ফেলে ২২ গজে স্বমহিমায় ফেরেন স্মৃতি। এবার বিশ্ব রেকর্ডও তাঁর নামের পাশে।