"শেষ করে দেব", সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকি চিঠি। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ ও ত তার স্ত্রী ডোনার নামে হুমকি চিঠি এলো বেহালার বাড়িতে বিষয়টি হালকা ভাবে না নিয়ে থানায় অভিযোগ জানালেন সিএবি সভাপতি।
সৌরভ-ডোনাকে খুনের হুমকি দিয়ে চিঠি! থানায় অভিযোগ দায়ের
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ ও ত তার স্ত্রী ডোনার নামে হুমকি চিঠি এলো বেহালার বাড়িতে বিষয়টি হালকা ভাবে না নিয়ে থানায় অভিযোগ জানালেন সিএবি সভাপতি।
Sponsored

CAB সভাপতির পরিবার সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, প্রায় ছয় মাস ধরে নিয়মিতভাবে ঠিক এমন রহস্যময় চিঠি আসছিল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল কোন ভক্ত এই ধরনের মজা করে চিঠি পাঠাচ্ছে .তবে সোমবার একটি নতুন চিঠি আসার পর সৌরভ খুলে পড়তেই বিষয়টি সকলের সামনে উঠে আসে।
পুরো চিঠিতে ইংরেজিতে লেখা। এতটাই ছোট অক্ষরে লেখা যে, পড়তে পর্যন্ত সমস্যা হচ্ছিল। ছোট অক্ষরে লেখা হলেও তাতে স্পষ্ট হয়ে যায় যে সৌরভ এবং ডোনাকে মারাত্মক হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে বলা হয়েছে, বাড়িতে ঢুকে তাঁদের 'খুন' করে দেওয়া হবে। শুধু সব্যক্তি ডোনা নয়, হুমকির তালিকায় রয়েছেন মহারাজের ঘনিষ্ঠ ব্যক্তিরা চিঠি পাওয়ার পরই সিএবি সভাপতির তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন সৌরভ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বেলঘড়িয়ার বাসিন্দা অরুন কুমারের নামে কুরিয়ার মারফত এই চিঠি পাঠানো হয়েছে.চিঠিতে থাকা ফোন নম্বরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও সৌরভ ও ডোনাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছিল যা নিয়ে লালবাজারে সাইবার সেলে তারা অভিযোগ জানিয়েছিলেন. এবার এলো সরাসরি হুমকি চিঠি !
Sponsored

Sponsored

Sponsored

Sponsored












