অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন অভিপ্রায় বিশ্বাস।

। দল নির্বাচনের দিন তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে উইকেটকিপারদের শিবিরে ছিলেন। সেখান থেকে দুর্গাপুরের বাড়িতে ফিরেছিলেন অভিপ্রায়।

 

ভারতীয় দলে যোগ দেওয়ার আগে কয়েকদিন আগে ইডেনে মায়ের সঙ্গে এসেছিল এই উইকেটকিপার-ব্যাটার। তার হাতে সিএবির তরফে দুটি ব্যাট তুলে দিয়ে সাফল্য কামনা করে শুভেচ্ছা জানালেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিপ্রায়কে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সিএবি সহ সভাপতি নীতীশরঞ্জন দত্ত, সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সাহসিকতার সঙ্গে খেলার জন্য। বাংলা ও ভারতের মূল দলে জায়গা পাওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাও দেন সিএবি সভাপতি। ভারতীয় এ দলের সুযোগ পেয়েছেন কৃষ্ণনগরের ক্রিকেটার সুজাতা দে। তাকেও শুভেচ্ছা জানিয়েছে সিএবি।

এদিকে বয়স বিতর্কে সরগরম সিএবি।

বয়স ভাঁড়ানোর মতো অপরাধ ও ভিন রাজ্যের ক্রিকেটারদের জাল পরিচয়পত্র বানিয়ে স্থানীয় ক্রিকেটার হিসাবে খেলার চক্র আটকাতে কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়েছিল সিএবি। ঘটনা হল, সেই পদ্ধতি শুরু করে ঠক বাছতে গাঁ উজাড় হওয়ার উপক্রম হয়। দেখা যায়, প্রচুর ক্রিকেটারের নথিতে গরমিল। যদিও নথি যাচাই করে শেষ পর্যন্ত মাত্র ৬৫ জনকে নির্বাসিত করেছে সিএবি। এই তালিকায় রয়েছেন ভারতীয় দলের খেলা ক্রিকেটারও

 

এই বয়স ভাঁড়ানোর কারণে শাস্তিপ্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার লেগস্পিনার রোহিত যাদব। এই ক্রিকেটার কয়েকসপ্তাহ আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ সিরিজে ভারতীয় দলে নির্বাচন পেয়েছিলেন। রোহিত আদতে উত্তরপ্রদেশের ছেলে। তিনি এর আগে জুলাইয়ে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছিলেন। ওই সফরে শেষ টেস্টে ভারতের জয়ে তাঁর হাত ছিল। এর পাশাপাশি এই তালিকায় নাম উঠে এসেছে রবি কুমারের যিনি কয়েক বছর আগে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে ছিলেন এবং বিশ্বকাপ জিতেছেন।