ক্যালেন্ডারের পাতা বলছে বুধবার ৮ জুলাই, ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly ) জন্মদিন। এই বিশেষ দিনেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ক্রিকেট ভক্তদের জন্য জোড়া সুখবর।
যাবতীয় অপেক্ষার অবসান। সৌরভের( Sourav Ganguly ) জন্মদিনে সকালে প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ -র ('Dada: The Sourav Ganguly Story')প্রথম পোস্টার। নিজের সমাজ মাধ্যমে পোস্টারে ছবি প্রকাশ্য়ে আনেন সৌরভ নিজেই। পোস্টারের সঙ্গেই নির্মাতারা ঘোষণা করে দিলেন ছবি মুক্তির দিনও। আগামী বছর ১৪ মে, বিশ্বজুড়ে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
ছবির পোস্টারটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে রাজকুমার রাওকে, লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে। নাটওয়েস্ট ট্রফি জয়ের পর দৃশ্য়টিতে দেখা যাচ্ছে রাজকুমারকে, যা এক লহমায় উসকে দিয়েছে আপামোর ক্রিকেটপ্রেমীদের আবেগ।পোস্টারে লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে খালি গায়ে ভারতের নীল জার্সি ওড়ানোর সেই অবিস্মরণীয় মুহূর্তটিকে পুনরায় ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
পাশাপাশি আরও একটি সুখবর আছে, আগামী ১১ জুলাই ICC Hall Of Fame -এর সম্মাননা পেতে চলেছেন বাংলা তথা ভারতের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার সাফল্যের তাজে আরও একটা পালক যুক্ত হতে চলেছে। আইসিসি-র হল অফ ফেমের তালিকায় রয়েছেন ১১ ভারতীয় ক্রিকেটার৷ দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই অনন্য নজির পেতে চলেছেন মহারাজ৷
এদিকে মঙ্গলবার মধ্যরাতের রাত থেকে জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়েছে। বাড়িতে কেক কাটেন সৌরভ। ভিডিও কলে ছিলেন সানা, ছিল দুটো কেক একটা চকোলেট ফ্লেভার অন্যটি বাটারস্ক, দাদা কেক কাটার পর ডোনা বৌদিই নিজের হাতে করে প্রথম কেকের টুকরোটি খাইয়ে দেন।
















