পরপর দুটো সৈয়দ মুস্তাক আলী ট্রফির সংস্করণ ভালো খেলার পরে আইপিএলের দরজা খুলতে পারে আরও এক বঙ্গ ক্রিকেটারের। দিল্লি ক্যাপিটালসে খেলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল।  এর আগে বিভিন্ন আইপিএল ট্রায়ালে ডাক পেয়েছেন বাংলার করণ লাল। এবার দিল্লি দলের শিবিরে যোগ দিলেন বঙ্গ ক্রিকেটার।

এর আগে আরসিবি ট্রায়ালে ছিলেন, বর্তমানে দিল্লি ক্যাপিটালস দলের ট্রায়ালে ডাক পেয়েছেন করণ। শেষ প্র্যাক্টিস ম্যাচে ৩৪ বলে ৭৮ করে নজর কেড়েছেন।  ট্রায়ালে ভালো খেললে আইপিএলে দিল্লি দলে সুযোগ পেতে পারেন বাংলার এই ক্রিকেটার। করণ লাল বল হাতেও সমান দক্ষ।

করণ লাল ছাড়াও দিল্লি টিম ম্যানেজমেন্টের  পছন্দ হয়েছেন তরুণ ক্রিকেটার শুভংকে। মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে ২৫ বছরের শুভং ১৩৯.৩০ স্ট্রাইক রেটে ২৮০ রান করেছিলেন। বলও করতে পারেন তিনি।  ওভার প্রতি ৭.৬২ রান নিয়ে নেন ১৪ উইকেট। 

ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। চুক্তি অনুযায়ী, প্রতি দু'বছর অন্তর পরিচালনার ভার হাতবদল হয়। আগামী মরশুমে রাশ থাকছে জেএসডব্লিউ-র হাতে।  আগামী মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হেড কোচ বা ডিরেক্টর অফ ক্রিকেট করতে পারে দিল্লি ক্য়াপিটালস টিম ম্যানেজমেন্ট। মহারাজের সঙ্গী হতে পারেন যুববাজ।  ব্যাটিং কোচ করা হতে পারে যুবিকে। এমনটা হলে আইপিএলের ডাগ আউটে মহারাজ যুবরাজ জুটিকে দেখা যেতে পারে। যদিও সম্পূর্ণ নতুন ভূমিকায়।

২০২৪ সালে জেএসডব্লিউ-র ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন সৌরভ। এসএ২০ টুর্নামেন্টে প্রিটোরিয়া ক্যাপিটালস এবং ডিসি-র মহিলা দলের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত।